বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে।
আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত বোর্ড অব ট্রাস্টিজ গঠিত অডিট কমিটি এই অনিয়মের সত্যতা পেয়েছে।
এরমধ্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম ৬৩ লাখ টাকা, জামায়াতের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ ও জামায়াতের আইআইইউসি শাখা আমির মাহবুবুর রহমান ১ কোটি ৪০ লাখ টাকা, কামাল উদ্দিন ৬০ লাখ টাকা ও বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) তৌফিকুর রহমান সাড়ে ৩৪ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এই টাকার বিপরীতে অডিট কমিটি খরচের কোনো ভাউচার পায়নি।
আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত বোর্ড অফ ট্রাস্টিজ নিয়োজিত অডিট কমিটি গত ৯ মাসের হিসাব থেকে এসব টাকার হিসাবের গড়মিল পেয়েছে।
অভিযুক্ত শামসুল ইসলাম বোর্ড অফ ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান ছিলেন। আহসান উল্লাহ ছিলেন অর্থ কমিটির চেয়ারম্যান এবং মাহবুবুর রহমান ব্যবসায় অনুষদের ডিন ও কামাল উদ্দিন একটি বিভাগের পরিচালক ও তৌফিকুর রহমান ভারপ্রাপ্ত সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) ছিলেন।
সরকারি গঠিত বোর্ড অফ ট্রাস্টিজের বর্তমান চেয়ারম্যান ও সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা নদভী বলেন, ‘অডিট কমিটি গত ৯ মাসের হিসাব অডিট করে ২ কোটি ৬৭ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে। এর আগের হিসাব করলে সাবেক চেয়ারম্যানসহ অন্যান্যরা মিলে কত টাকা আত্মসাত করেছেন, তার ধারণা পাওয়া যাবে। এরইমধ্যে আমরা এই বিষয়ে থানায় মামলা করেছি।’
টাকা আত্মসাতের অভিযোগে থানায় মামলা
এদিকে আইআইইউসি সাড়ে ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) তৌফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে সীতাকুণ্ড থানা পুলিশ নগরের চান্দগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তৌফিকুর রহমানকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায় পুলিশ।
এর আগে অর্থ আত্মসাতের ঘটনায় বিশ্ববিদ্যালয়টির বর্তমান সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মো. ইয়াসিন আবু হাসান বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেন।
মামলার এজাহারে ইয়াসিন আবু হাসান উল্লেখ করেন, তৌফিকুর রহমান ২০০৯ সাল থেকে বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) পদে কর্মরত ছিলেন। চলতি বছরের ৬ মার্চ বিশ্ববিদ্যালয়টিতে নতুন ট্রাস্টি বোর্ড দায়িত্ব গ্রহণ করে। এরপর থেকে তৌফিকুর রহমান বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেন। তার সঙ্গে কর্তৃপক্ষ যোগাযোগ করলে তিনি চাকরি করবেন না বলে জানিয়ে দেন।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, চাকরিকালে হিসাব শাখার ক্যাশিয়ার মো. শহিদুর রহমানের কাছ থেকে ৩৪ লাখ ৫২ হাজার ৬৫৫ টাকা তুলে নেন তৌফিকুর রহমান। এ টাকা জমা না দিয়ে তিনি কর্মস্থলে না আসায় তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করে কর্তৃপক্ষ। পরে সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তিনি কারাগারে আছেন।
অভিযোগের বিষয়ে জানতে বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান ছিলেন শামসুল ইসলামকে একাধিবার ফোন করা হলেও তার নম্বর বন্ধ পাওয়া গেছে। অর্থ কমিটির চেয়ারম্যান আহসান উল্লাহ ফোন রিসিভ করেননি।
সর্বাধিক পঠিত
কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …
খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …
জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির
বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …
বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …
কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও
ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …
মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …
জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা
প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …
মোদির বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়েছে জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গসহ কয়েকটি প্রদেশের মুখ্যমন্ত্রীগণের আসন্ন বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়েছে। সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ …