আমেরিকাও চাচ্ছে জামায়াতের নেতৃত্বে সরকার হোক: জামায়াত প্রার্থী সুলতান
বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনে জামায়াত ইসলামীর প্রার্থী সুলতান আহমেদ বলেছেন, আমেরিকা (যুক্তরাষ্ট্র) চায় না পৃথিবীর কোনো দেশে ইসলামি দলের নেতৃত্বে সরকার গঠিত হোক। এবার সেই আমেরিকাও বাংলাদেশে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন সমাজ কায়েম করতে জামায়াতে ইসলামীকে নির্ভর করে অগ্রসর হচ্ছে।
গতকাল রোববার রাতে বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ফুলতলা বিকাশ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় এ কথা বলেন সুলতান আহমেদ।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সুলতান আহমেদ বলেন, শুধু দেশবাসী নয়, দুনিয়াবাসীও এবারের নির্বাচনকে বাংলাদেশের মাইলফলক হিসেবে দেখতে চায়। শুধু গত ১৫ কিংবা ১৮ বছর নয়, এর আগেও ২-৪টা ছাড়া বাকি সব হয়েছে ভাঁওতাবাজির নির্বাচন।
নির্বাচন নিয়ে বিশ্বে বাংলাদেশের বদনাম হয়েছে উল্লেখ করে জামায়াতের এই প্রার্থী বলেন, গণতন্ত্রের নামে ভন্ডামি, প্রতারণা, লাঠিয়াল বাহিনীর দৌরাত্ম্য, কেন্দ্র বা ব্যালট বাক্স দখল, মারামারি, হানাহানি ইত্যাদির মাধ্যমে দেশে নির্বাচন হয়। এবারের নির্বাচন সুন্দর হলে বিশ্ব দেখবে, বাংলাদেশের মানুষও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম।
সুলতান আহমেদের দাবি, ‘বহির্বিশ্বও চাচ্ছে এবার, জামায়াতে ইসলামীর নেতৃত্বে এ দেশে সরকার কায়েম হোক। আপনারা যাঁরা বিচক্ষণ ও রাজনীতিসচেতন, তাঁরা এটার আলামত বুঝতে পারেন।’
এ বিষয়ে জানতে চাইলে সুলতান আহমেদ প্রথম আলোকে বলেন, ‘শুধু আমেরিকাই নয়, পশ্চিমা বিশ্বও চায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আর দুর্নীতিমুক্ত করতে হলে এই মুহূর্তে জামায়াত ছাড়া সম্ভব না। আমরা এখনো দাবি করি, দুর্নীতিমুক্ত করতে হলে এখন তাদের সামনে শুধু জামায়াতই আছে। আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংকও এটি চায়, তাদের আনাগোনা এখন জামায়াত অফিসে। আজকেও আমি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কথা বললাম, তাদেরও আগ্রহ আছে। দুর্নীতিমুক্ত করতে পারলে দেশের উন্নতি-অগ্রগতি হবে, সেটা করতে হলে জামায়াতকে সামনে রাখতে হবে।’
সর্বাধিক পঠিত
কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …
খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …
জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির
বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …
বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …
বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …
কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও
ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …
মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …
জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা
প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …