মসজিদে যদি রাজনীতি না করা যায় তাহলে কোরআন তেলাওয়াতও চলবে না: হুমায়ুন
বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারী ও টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে সংসদ সদস্য মনোনীত প্রার্থী মাওলানা মো. হুমায়ুন কবির বলেছেন— যারা বলে ইসলামের কথা যদি মসজিদে বলা হয় তাহলে সাধারণ মানুষ ও মুসুল্লিরা নাকি শুনে শুনে তা বুঝে বুঝে ইসলামের রাজনীতির দিকে চলে আসবে। যারা বলে মসজিদে রাজনীতি করা যাবে না, মসজিদে যদি রাজনীতি না করা যায় তাহলে মসজিদে কোরআন তেলাওয়াতও চলবে না।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূঞাপুর উপজেলা শাখা ওলামা বিভাগের উদ্যোগে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টাঙ্গাইল জেলা জামায়াতের এই নেতা আরও বলেন— বিগত দিন যে ফ্যাসিব্যাদী চিত্রটা সেটা যদি ফিরে আসে তাহলে সেক্ষেত্রে আগামী নির্বাচন অবশ্যই ঝুঁকিপূর্ণ রয়েছে। আমরা চাই ঝুঁকিপূর্ণ নির্বাচন। পিআর তো অধিকাংশ দল চাচ্ছে, কিছুদল শুধু চাচ্ছে না। তবে, আপামর জনগণ পিআরের পক্ষে। আজকে যারা পিআরের বিরোধিতা করছে তারা কিন্তু এক সময় তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছিল না। পরবর্তী তারা ঠিকই তত্ত্বাবধায়ক সরকার গ্রহণ করেছে।
এ সময় উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে মুঠোফোনে প্রধান আলোচকের বক্তব্য রাখেন— বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আল্লামা মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী (পীর সাহেব টেকের হাট, মাদারীপুর)। আরও বক্তব্য রাখেন— জেলা কর্মপরিষদের সদস্য ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সালাম, উপজেলা জামায়াতে ইসলামী আমীর আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
সংবাদসূত্র
সর্বাধিক পঠিত
কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …
খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …
জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির
বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …
বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …
বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …
কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও
ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …
মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …
জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা
প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …