খুলনায় সরকারি জমিতে জামায়াতের অফিস নির্মাণ, এলাকাবাসীর ক্ষোভ
◾রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি:
খুলনার খালিশপুরের বাস্তহারা এলাকায় সরকারি জমি দখল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, এক মাস আগে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) উচ্ছেদ অভিযানে একই স্থানে অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হলেও, নতুন করে সেখানে জামায়াত নেতারা একটি অফিস নির্মাণ করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, টিন ও কাঠ দিয়ে নির্মিত প্রায় ৬–৭ হাত প্রস্থ এবং ১০–১২ হাত দৈর্ঘ্যের একটি ঘর নির্মিত হয়েছে। ঘরের ভেতরে জামায়াতের খুলনা মহানগর আমির ও খুলনা-৩ আসনের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমানের ছবি ও পোস্টারসহ দলের বিভিন্ন প্রচার সামগ্রী রয়েছে। স্থানীয়রা বলছেন, বর্তমানে এটি জামায়াতের ৯ নম্বর ওয়ার্ড অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং সেখানে নিয়মিত বৈঠক করছেন দলটির নেতাকর্মীরা।
স্থানীয়দের অভিযোগ,বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাস্তহারা উত্তর ইউনিটের সভাপতি মো. মানিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরমান, বাস্তহারা দক্ষিণ ইউনিটের সভাপতি জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেনসহ স্থানীয় ওয়ার্ড জামায়াত নেতারা এ দখল প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছেন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন দবির বলেন, “খুলনা সিটি কর্পোরেশনের সরকারি জমির ওপর অবৈধভাবে জামায়াত অফিস তৈরি করা হয়েছে। তারা এখানে নিয়মিত রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছেন, যা জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে।”
তবে জামায়াতের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. বায়োজিদ। তিনি বলেন, “ওই অফিসটি বাস্তুহারা যুবকদের একটি সামাজিক সংগঠন, যারা স্বেচ্ছায় রক্তদান করে থাকে। এটি জামায়াতে ইসলামীর অফিস নয়।”
এ বিষয়ে জানতে চাইলে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ফিরোজ সরকার বলেন, “মহানগরের সড়কগুলো থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে দখলমুক্ত করার কাজ চলছে। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।”
এদিকে সরকারি জমিতে রাজনৈতিক দলগুলোর দখলদারির প্রবণতা এবং সিটি কর্পোরেশনের নির্দেশনা উপেক্ষা করে পুনরায় স্থাপনা নির্মাণ করায় ক্ষুব্ধ স্থানীয়রা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন।
সর্বাধিক পঠিত
কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …
খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …
জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির
বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …
বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …
বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …
কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও
ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …
মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …
জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা
প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …