গাইবান্ধায় জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগ উঠেছে জামায়াতের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের বজরা মৌজায় এ ঘটনা ঘটে। এতে অন্তত একজন আহত হয়ে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, বজরা কঞ্চিবাড়ী মৌজার ১৬৫৬ নম্বর দাগের ৩৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এমআর মামলা নং ৬১৭/২০২৪ বিচারাধীন রয়েছে। গত ৫ নভেম্বর ২০২৫ উপজেলা ভূমি অফিস সরেজমিন তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, মোট জমির মধ্যে বাদীপক্ষ ১২ শতক এবং বিবাদীপক্ষ ২৬ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছে। এছাড়া বাদীপক্ষের দখলকৃত অংশ স্থানীয়দের চলাচলের রাস্তা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

ভুক্তভোগীদের অভিযোগ, আদালতে মামলা চলমান থাকা অবস্থায় বিবাদীপক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালায়। এ সময় কঞ্চিবাড়ী ইউনিয়ন জামায়াতের আমির সাজ্জাদুর রহমান সাজুর নেতৃত্বে দলবল নিয়ে হামলা চালানো হয়। হামলায় ইউনিয়ন সেক্রেটারি নুর আলম এবং ওয়ার্ড সভাপতি রবিউল ইসলামের সম্পৃক্ততার অভিযোগও করা হয়েছে।

অভিযোগকারীরা বলেন, বিবাদীপক্ষ স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করে এবং দীর্ঘদিন ধরে হুমকি-ধামকি দিয়ে আসছিল। এমনকি রবিউল ইসলামের কাছে ৫০ হাজার টাকা দেওয়ার পরও আরও টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে হামলার ঘটনা ঘটে।

তাদের দাবি, হামলাকারীরা বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় এবং পরিবারের সদস্যদের মারধর করে। এতে নারী ও শিশুসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত রাজা ভূঁইয়া (৬৭) বর্তমানে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের এক নেতা বলেন, সংশ্লিষ্ট কয়েকজন নেতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার মতো কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। বিষয়টি একাধিকবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

সর্বাধিক পঠিত

কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …

খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …

জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির

বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …

বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …

বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …

কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও

ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …

মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …

জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা

প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …