চাঁদা না পেয়ে টোল ইজারাদারকে কুপিয়ে জখমের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

কুষ্টিয়া

কুষ্টিয়ার কুমারখালীতে দাবিকৃত চাঁদা না পেয়ে বৈধ টোল ইজারাদারের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনার পর আহত টোল ইজারাদার রাকিব হোসেন বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তার বোন, যা তদন্ত করছে পুলিশ।

হামলার ঘটনাটি ঘটে গতকাল বুধবার বিকেলে কুমারখালী পৌর বাস টার্মিনালে। আহত রাকিব হোসেন কুমারখালীর দুর্গাপুর গ্রামের বাসিন্দা ও টার্মিনালের বৈধ টোল ইজারাদার।

তিনি অভিযোগ করেন, চলতি বছরের শুরুতে পৌর প্রশাসনের টেন্ডারের মাধ্যমে সাড়ে ১৬ লাখ টাকা রাজস্ব দিয়ে তিনি বাস টার্মিনাল ও পৌর পার্কিংয়ের (অটো সিএনজি স্ট্যান্ড ও লোড-আনলোড পয়েন্ট) ইজারা পান। শুরু থেকেই উপজেলা জামায়াতের নায়েবে আমীর আফজাল হোসেন এ ইজারা তার দলের লোকজনকে দিতে চাপ সৃষ্টি করেন এবং মাসিক ২ লাখ টাকা চাঁদা দাবি করেন।

রাকিব বলেন, ‘চাঁদা না দেওয়ায় আফজাল হোসেন আমাকে ও আমার লোকজনকে হুমকি দিয়ে আসছিলেন। বুধবার ওই দাবিকৃত টাকা না দেওয়ার অজুহাতে তার নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল অতর্কিতে আমার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে আমাকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। আমি কোনোভাবে পাশের একটি দোকানে ঢুকে পড়ে কুমারখালী থানায় ফোন করে সাহায্য চাই।’

চিকিৎসকের ভাষ্যে, রাকিব হোসেনের মাথায় ৭ ইঞ্চি লম্বা ক্ষত দেখা গেছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ১০ নম্বর সার্জারি ইউনিটের চিকিৎসক ডা. সাকিব বলেন, ‘ওটি করে ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে। রিপোর্ট পর্যবেক্ষণ চলছে। আপাতত স্থিতিশীল থাকলেও জটিলতা এড়াতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

ঘটনার প্রত্যক্ষদর্শী গ্যারেজ শ্রমিক রবিউল ইসলাম বলেন, ‘বিকেলে জামায়াত নেতার ছেলে শুভন মোটরসাইকেলে টার্মিনালে এসে এক অটোচালকের কাছ থেকে টোল আদায়ে বাধা দেন। তখন বাকবিতণ্ডা থেকে তাকে মারধর করা হয়। কিছুক্ষণের মধ্যেই আফজাল হোসেন তার লোকজন নিয়ে এসে ইজারাদারের টোল রশিদ ছিনিয়ে নিয়ে মারধর শুরু করেন।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন আফজাল হোসেন। তিনি বলেন, ‘ইজারাদার নির্ধারিত এলাকার বাইরে গিয়ে অবৈধভাবে চাঁদা তুলছিল। আমার ছেলে শুভনকে তারা মারধর করে। এ নিয়ে এলাকাবাসীর ক্ষোভ ছিল। স্থানীয়রা প্রতিবাদ করতে গেলে মারামারি হয়। এর সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিকভাবে আমাকে হেয় করতেই এসব করা হচ্ছে।’

কুমারখালী থানার ওসি সোলাইমান শেখ বলেন, ‘আহত রাকিবের বোন রোমানা আক্তার নিশি বাদী হয়ে জামায়াত নেতা আফজাল হোসেনসহ ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫-৭ জনকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বাধিক পঠিত

কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …

খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …

জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির

বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …

বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …

বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …

কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও

ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …

মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …

জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা

প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …