জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে শহীদ জিয়া স্মৃতি সংসদ ভাঙচুরের অভিযোগ

হামলা হুমকি
কুমিল্লা

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দিঘী ইউনিয়নের ফকির বাজারে শহীদ জিয়া স্মৃতি সংসদ ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে। গতকাল রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয় ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। আজ সোমবার বিকেলে শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রাঙ্গণে আয়োজিত এক প্রতিবাদসভায় এসব অভিযোগ করা হয়।

সভায় জগন্নাথদিঘী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন চৌধুরী বলেন, ‘নির্বাচনের পর উত্তর দক্ষিণ চৌদ্দগ্রামে যে সহিংস ঘটনা শুরু হয়েছে তা আমাদের কারোই কাম্য ছিল না। নির্বাচনে হার-জিত থাকবে। যিনি জয়লাভ করবেন তিনি সকল জনগণের প্রতিনিধি হিসেবে নিরাপত্তার দায়িত্বে ও কল্যাণে কাজ করেন। আপনারা অবগত আছেন জগন্নাথ দীঘি ইউনিয়নে নির্বাচনের আগে এবং পরে কেমন সহিংস ঘটনা ঘটেছে।’
তিনি আরো বলেন, ‘গতকাল রাতে জগন্নাথদীঘি ইউনিয়ন ফকির বাজার আমাদের শহীদ জিয়ার স্মৃতি সংসদ ভাঙচুর, লুটপাট করেছে।

নির্বাচনের দিন কেন্দ্রে কোনো এজেন্ট প্রবেশ করতে দেওয়া হয়নি, পথে পথে বিএনপি দলীয় নেতাকর্মীদেরকে হুমকি, ভোট প্রদানের বাধা প্রদান করা হয়েছে। নির্বাচনের দিন এমন কোনো কাজ নেই তারা করেনি। নির্বাচন শেষ করার পর দক্ষিণ চৌদ্দগ্রামে জগন্নাথ দীঘি ইউনিয়নে তারা তাণ্ডব চালিয়েছে। আরাফাত রহমান কোকো নির্বাচনী অফিস ও শহীদ জিয়া স্মৃতি সংসদ ভেঙে ক্রমান্বয়ে তারা ত্রাসের রাজত্ব কায়েম করছে।

চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ চৌধুরী বলেন, ‘৫ আগস্টের পর সারা দেশ যখন স্বাধীন, তখনো চৌদ্দগ্রাম স্বাধীন হয়নি। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি বিজয়ী হওয়ার পরে এখনো চৌদ্দগ্রামে বিএনপি পরিবার স্বাধীন না। রবিবার রাতে ঢাকাতে জামায়াত আমিরের বাসায় তারেক রহমান চৌদ্দগ্রামের এমপি নায়েবে আমির ডা. তাহেরকে যেভাবে বুকে জড়িয়ে নিলেন আর এমপি সাহাবের লোকজন রাতেই সেই বিএনপি অফিস ভাঙচুর করল। এটাই হচ্ছে তাদের আসল রূপ। আমরা বিএনপি পরিবার তারেক রহমানের নিকট দৃষ্টি আকর্ষণ করছি চৌদ্দগ্রামের দিকে দৃষ্টি দেন, আপনার নেতাকর্মীরা ভালো নেই।

উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহামমদ আলি খোকন বলেন, ‘গত ১২ ফেব্রুয়ারি ভোটের দুদিন আগেই জামায়াত শিবিরের লোক পায়ের খোলার ছাত্তার মিয়ার ছেলে রনি আমার গলায় ছুরি ধরে বলেন, নির্বাচনে এজেন্টের দায়িত্বে থাকা যাবে না। নির্বাচনের দিন মাগরিবের সময় আমাকে একা পেয়ে কিল-ঘুষি লাঠি দিয়ে প্রহার ও ছুরি দিয়ে গুরুতর আঘাত করে। ভয়ে আমি অন্যের বাড়ির ছাদের ওপরে একদিন-একরাত অবস্থান করি। পরে আমি পুলিশের নিকট ফোন করলে তারা ঘটনাস্থলে এসে কোনো ব্যবস্থা না নিয়ে চলে যায়। আমি প্রশাসনের নিকট সঠিক বিচার চাই।’

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য মুখলেসুর রহমান রানা, ইকবাল হোসেন সোহেল, পাভেল হাসান, শ্রমিক দলে সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মেম্বার, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ। তবে অভিযোগ অস্বীকার করেছেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মু. বেলাল হোসাইন। তিনি জানান, রবিবার রাতের ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা তারা জানেন না। অন্য কেউ ওই ঘটনা ঘটিয়ে তাদেরকে দোষারোপও করা হতে পারে। এটি রাজনৈতিক অস্থিরতা তৈরির জন্য চেষ্টা বলে মন্তব্য করেছেন জামায়াতের এই নেতা।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ কাউসার জানান, নির্বাচন পূর্বে সহিংস্রতার ঘটনা থানায় লিখিত অভিযোগ অনুসারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে গতকাল রবিবার রাতের ঘটনা তার জানা নেই।

সর্বাধিক পঠিত

কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …

খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …

জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির

বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …

বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …

বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …

কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও

ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …

মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …

জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা

প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …