জামায়াত নেতার পিএসের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ব্যবসায়ীর

চট্টগ্রাম

লোহাগাড়া উপজেলার এক ব্যবসায়ী চাঁদাবাজির অভিযোগ তুলেছেন চট্টগ্রাম মহানগর জামায়ামের আমির শাহজাহান চৌধুরীর একান্ত সচিব আরমান উদ্দিনের বিরুদ্ধে। গতকাল সংবাদ সম্মেলন ডেকে খোরশেদ আলম নামে ওই ব্যবসায়ী বলেন, দাবি করা সব টাকা ঠিকমতো না দেওয়ায় তার বিরুদ্ধে পাঁচটি মামলা করা হয়েছে। এসব মামলায় তিন মাস ১০ দিন জেল খেটেছেন তিনি। আরও নতুন নতুন মামলা এমনকি মেরে ফেলারও হুমকি দেওয়া হচ্ছে। গত চার মাস ধরে এলাকাছাড়া বলেও জানান এ ব্যবসায়ী।

খোরশেদ আলম বলেন, আমি এখন পর্যন্ত চারটি মামলায় জামিন নিয়েছি। এর বাইরে আরও কয়টি মামলা করা হয়েছে আমি জানি না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমার বিরুদ্ধে এসব মামলা করা হচ্ছে।

নগরীর লালখানবাজার এলাকায় একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে লোহার রড, সিমেন্ট ও ইটের ব্যবসায়ী খোরশেদ আলম বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর চারদিকে অরাজকতা সৃষ্টি হলে স্থানীয় মোহাম্মদ হোসেন ও তার ছেলে জামিল ২৫-৩০ জন লোক নিয়ে লোহাগাড়া আমিরাবাদ শাহ মজিদিয়া মার্কেটের তিনটি দোকান লুট করেন। তারা নগদ টাকা ও মালামাল মিলে এক কোটি ৪৭ লাখ টাকার সম্পদ নিয়ে যান। এ নিয়ে তিনি আদালতে মামলা করেন। ১৭ আগস্ট আবদুল্লাহ মোহাম্মদ আদিল নামের এক লোক খোরশেদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বলেন, চট্টগ্রাম নগর জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর একান্ত সহকারী (পিএস) আরমান উদ্দিন বিষয়টি মীমাংসা করে দিতে চান। আদিলের পরামর্শ অনুযায়ী ওই দিন ব্যবসায়ী খোরশেদ ও তার ভাই জাহেদ সাতকানিয়ার কেরানিহাট থেকে বান্দরবান

সড়কে রোজভ্যালি রেস্তোরাঁয় আরমানের সঙ্গে দেখা করেন।

খোরশেদ আলম বলেন, আরমান আমার কাছে ১৫ লাখ টাকা দাবি করে বলেন, গত ১৫ বছর আমরা ব্যবসা করতে পারিনি। তাই এখন টাকার দরকার। তিনি এ বিষয়টি খোদ আমার স্ত্রীকেও না বলতে সতর্ক করে দিয়ে একটি কালো মাইক্রোবাস দিয়ে আরও কয়েকজন সহযোগীসহ বেরিয়ে যান। পর দিন আদিল টাকার জন্য আমাকে ফোন দেন। তাগাদা দিতে থাকেন। এর মধ্যে ১৯ আগস্ট আমি ছোটভাইকে নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে আসি। আদিল আমাকে কাজ সেরে দেওয়ানবাজার দিদার মার্কেট এসে দেখা করতে বলেন। সন্ধ্যায় আমি সেখানে গেলে আরমান ও আদিল আমাকে একটি সাদা প্রিমিও কারে (চট্টমেট্রো-গ ১৪-০৩৮৫) করে জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে যান। সেখানে এক পুলিশ কর্মকর্তার সঙ্গে বৈঠক শেষে বের হয়ে বলেন, লোহাগাড়ার দুই আসামিকে এসপির মাধ্যমে ধরিয়ে দিয়েছি। তুমি টাকা দেবে নাকি আসামি হবে। খোরশেদ বলেন, আমি হাত জোর করে মামলা না দেওয়ার অনুরোধ করে বলি আমি দ্রুত টাকা জোগাড় করে দেব।

খোরশেদ বলেন, এর মধ্যে মোবাইলে আরমানের সঙ্গে ১৫ লাখ টাকার পরিবর্তে ৮ লাখ টাকায় দফারফা হয়। সে অনুযায়ী ২২ আগস্ট ওবায়দুল নামের এক ব্যবসায়ীকে সাক্ষী করে আদিলকে ৩ লাখ টাকা দিই। আর ৫ লাখ টাকার একটি চেক দিই। কিন্তু ওই চেক ক্যাশ করতে দেরি হওয়ায় ২৮ আগস্ট সাতকানিয়া ঠাকুরদীঘি এলাকা থেকে মাইক্রোবাসে করে খোরশেদকে জোর করে চট্টগ্রামে নিয়ে আসেন আদিল ও তার সহযোগীরা। কল্পলোক আবাসিক এলাকার একটি ভবনের চারতলায় আনার পর সেখানে আরমানের সঙ্গে দেখা হয়। তারা সবাই মিলে লোহার রড নিয়ে পেটাতে থাকে। আরমান খোরশেদকে বলেন, ৫ লাখ টাকার চেক ক্যাশ করতে এত সময় কেন লাগে? ৩ লাখ টাকা দেওয়ার সময় কেন ওবায়দুলকে সাক্ষী করেছেন?

লিখিত বক্তব্যে খোরশেদ বলেন, সেখানে তার থেকে জোর করে ৯টি স্ট্যাম্পে সই ও টিপসই নেওয়া হয়। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় চান্দগাঁও থানাপুলিশের হাতে তুলে দেওয়া হয়। জেলে গিয়ে খোরশেদ জানতে পারেন তার বিরুদ্ধে আরও চারটি মামলা হয়েছে। এসব মামলার জামিন নিয়ে তিন মাস ১০ দিন কারাবাস শেষে জামিনে বের হন। খোরশেদ বলেন, এ মুহূর্তে আমার বিরুদ্ধে কয়টি মামলা আমি জানি না। তবে নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী না হলে আমাকে অনেক বেশি মামলার আসামি করতেন আরমান। তিনি নিজ ব্যবসাবাণিজ্য ফিরে পেতে এবং বাড়ি যাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে আরমান উদ্দিন আমাদের সময়কে বলেন, খোরশেদকে আমি চিনিই না। তিনি নানাভাবে জামায়াতের আমিরকে কলূষিত করার জন্য এসব কথা বলছেন। আমার বিরুদ্ধে তিনি যেসব অভিযোগ এনেছেন, তার সবই মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন, আমি ৮ আগস্ট পর্যন্ত কারাগারে ছিলাম।

সংবাদ সম্মেলনে খোরশেদ আলমের বড় ভাই ফারুক আহমদ, মো. সিরাজুল ইসলাম ও গোলাম নবীসহ স্বজনরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শুরুর আগে খোরশেদের তিন সন্তান চারমাস পর বাবাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন।

সর্বাধিক পঠিত

কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …

খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …

জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির

বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …

বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …

বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …

কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও

ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …

মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …

জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা

প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …