প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা

পরকীয়া
ফরিদপুর

ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইনামুল মোল্লা (২৬) নামে স্থানীয় এক জামায়াত নেতার পরকীয়ার সম্পর্কের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ইনামুল মোল্লাকে প্রাথমিকভাবে তার দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্তে সত্যতা প্রমাণিত হলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে জানা গেছে।

বোয়ালমারী পৌরসভার জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী এ তথ্য নিশ্চিত করেন।

ইনামুল মোল্লা বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামির আমির পদে ছিলেন। তিনি ওই ওয়ার্ডের কুশডাঙ্গা গ্রামের মো. আকরাম মোল্যার ছেলে। বোয়ালমারী বাজারে অবস্থিত মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতালের অভ্যর্থনাকারী পদে চাকরি করেন ইনামুল মোল্লা।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার কুশাডাঙ্গা গ্রামের কুটিপাড়ার এক নারীর সঙ্গে ইনামুল মোল্লার দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলে আসছিল। ওই নারীর স্বামী বিদেশে থাকেন। সম্প্রতি তাদের পরকীয়ার সম্পর্কের কথা উভয় পরিবারসহ বিভিন্ন মহলে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে জামায়াত নেতা ইনামুল মোল্লার দুটি মোবাইলে একাধিকবার কল করেও পাওয়া যায়নি। তার দুটি মোবাইল নম্বরই বন্ধ পাওয়া যায়। এমনকি তার পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

ইনামুল মোল্লার কর্মস্থল বোয়ালমারী মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতালের ম্যানেজার রেজাউল করিম বলেন, গত দুদিন আগে ওই নারীর স্বামী আমাকে প্রবাস থেকে ফোনে জানান- ইনামুলের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক আছে। ইনামুল যেহেতু এই প্রতিষ্ঠানে চাকরি করেন সেই ক্ষেত্রে কী ভূমিকা নেওয়া হবে।

এসময় এ বিষয়টি আমার জানা নেই বলে ওই নারীর স্বামীকে জানাই বলে উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে সৈয়দ সাজ্জাদ আলী বলেন, প্রবাসীর এক স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগের ভিত্তিতে এনামুল মোল্লাকে প্রাথমিকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তে সত্যতা প্রমাণিত হলে তাকে দল ও দলীয় সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। কোন ব্যক্তির অপকর্ম বা খারাপ কোনো কর্মকাণ্ডের দায় দল বহন করবে না।

সর্বাধিক পঠিত

কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …

খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …

জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির

বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …

বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …

বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …

কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও

ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …

মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …

জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা

প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …