সমিতির গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে জামায়াত নেতা আটক
মাদারগঞ্জ উপজেলা সমিতির নামে টাকা আত্মসাতের অভিযোগে জাহাঙ্গীর আলম নামে এক জামায়াত নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করছে সমিতির বিক্ষুব্ধ গ্রাহকরা। রোববার (৬ এপ্রিল) সন্ধ্যার দিকে মাদারগঞ্জে এই ঘটনা ঘটে। মাদারগঞ্জ থানা কর্তৃপক্ষ আটকের সত্যতা স্বীকার করেছেন।
জাহাঙ্গীর আলম আল আকাবা সমবায় সমিতির ম্যানেজার এবং জামায়াতে ইসলামী চরপাকেরদহ ইউনিয়নের সাধারণ সম্পাদক। তার বাড়ি ওই ইউনিয়নের ফাজিলপুর গ্রামে।
সমিতি গ্রাহকরা অভিযোগ করেন, ৩৫ হাজার গ্রাহকের ৭৩০ কোটি টাকা আত্মসাত করেছে। এরই প্রতিবাদে রোববার সকাল থেকে তারা থানা ভবন ঘেরাও ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। এর মধ্য আল আকাবা সমবায় সমিতির ম্যানেজার ও জামায়াত নেতা জাহাঙ্গীর আলম উপজেলা সদরে প্রবেশ করে। খবর পেয়ে বিক্ষুব্ধ গ্রাহকরা তাকে ধরে এনে সমাবেশ স্থলে হাজির করে। এরপর তাকে পুলিশে সোপর্দ করে।
সমিতির গ্রাহক আব্দুর রহিম বলেন, এই সমিতি গ্রাহকদের টাকা আত্মসাত কছে। এ নিয়ে কর্মসূচি চলছিল। এরই মধ্যে খবর আসে জাহাঙ্গীর আলম উপজেলা সদর উপজেলা সদরে প্রবেশ করেছে। উত্তেজিত গ্রাহকরা খবর পেয়ে জাহাঙ্গীর আলমকে ধরে আনে মারধর করে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
মাদারগঞ্জ থানার ওসি হাসান আল মামুন, এ বিষয়ে আগেও কয়েকটি মামলা দায়ের হয়েছে। জাহাঙ্গীর আলমকে পুলিশের কাছে সোপর্দ করেছে বিক্ষুব্ধরা। এ বিষয়ে আইন ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সর্বাধিক পঠিত
কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …
খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …
জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির
বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …
বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …
বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …
কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও
ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …
মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …
জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা
প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …