হোসেনপুরে জামায়াত নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কিশোরগঞ্জের হোসেনপুরে এক প্রবাসীর জমি দখল, পরিবারের ওপর হামলা এবং গৃহবধূকে শ্লীলতাহানি করার অভিযোগে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। একইসাথে মিথ্যা চাঁদাবাজি মামলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

 

গতকাল সোমবার (১২ জানুয়ারি) বিকেলে হোসেনপুর পৌর এলাকার ঢেকিয়া মাইক্রোস্ট্যান্ড সংলগ্ন স্থানে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী হাওয়া আক্তার অভিযোগ করেন, তার স্বামী মঞ্জু মিয়া প্রবাসে থাকার সুযোগে স্থানীয় জামায়াত নেতা ও মাইক্রো ল্যাব-এর স্বত্বাধিকারী ডা. রফিকুল ইসলাম, তার ছেলে সাজ্জাদ ও ড্রাইভারসহ একদল লোক তাদের ওপর জুলুম চালাচ্ছে।

 

হাওয়া আক্তার জানান, পূর্ব দ্বীপেশ্বর মৌজায় ডা. রফিকুল ইসলাম দলিলমূলে ৭ শতাংশ ১ পয়েন্ট জমির মালিক হলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের পৈত্রিক সম্পত্তির আরও ১ শতাংশ ৯ পয়েন্ট জমি অবৈধভাবে দখল করে জোরপূর্বক বাড়ি নির্মাণ করছেন। এতে বাধা দেওয়ায় ডা. রফিকুল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় হাওয়া আক্তার নিজে, তার শ্বশুর-শাশুড়ি ও ননদ আহত হন। এসময় তার শ্লীলতাহানি করা হয় এবং গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন।

 

ভুক্তভোগী পরিবার আরও জানায়, জমি দখলের প্রতিবাদ করায় উল্টো এলাকাবাসী ও তাদের আত্মীয়দের নামে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত এলাকাবাসী অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং ভূমিদস্যু ডা. রফিকুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

 

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, “জমি সংক্রান্ত বিরোধ ও মারধরের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। আইনের ঊর্ধ্বে কেউ নন; তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বাধিক পঠিত

কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …

খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …

জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির

বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …

বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …

বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …

কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও

ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …

মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …

জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা

প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …