১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ জামায়াত-আওয়ামী নেতাদের বিরুদ্ধে
সিরাজগঞ্জের কাজীপুরে এক ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে জামায়াত ও আওয়ামী লীগের ৭ নেতাকর্মীদের বিরুদ্ধে।
এ বিষয়ে ব্যবসায়ী আব্দুর রশিদ কাজীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের সত্যতা নিশ্চিত করে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, ‘বিষয়টি আর্থিক লেনদেন নিয়ে। এটি দেওয়ানি আদালতের বিষয়। তারপরও বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’
অভিযুক্ত নেতারা হলেন কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন জামায়াতের সভাপতি রফিকুল ইসলাম, সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন, আওয়ামী লীগ কর্মী হরিনাথপুর গ্রামের দুলাল হোসেন, শরিফুল ইসলাম, ফজলুর রহমান, বদিউর ওরফে বুদা ও মো. শুভ।
অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, উল্লেখিত অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে পূর্বশত্রুতার জের ধরে ব্যবসায়ী আব্দুর রশিদের বিরোধ চলে আসছিল। আব্দুর রশিদের সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর বাজারে সাথী ট্রেডার্স নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। উপরোক্ত অভিযুক্তরা দীর্ঘদিন যাবত ব্যবসায়ী আব্দুর রশিদের কাছে কখনো ৫ লক্ষ আবার কখনো ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে অভিযুক্তরা (বিবাদীরা) রাগান্বিত হয়ে যান। বিভিন্ন সময় পথে ঘাটে হুমকি দেয়। এরই জেরে গত ২৮ অক্টোবর সকালে বিবাদীরা বাঁশের লাঠি, লোহার রড, কাঠের বাটাম নিয়ে হরিনাথপুর বাজারে আব্দুর রশিদের ব্যবসা প্রতিষ্ঠানে এসে গালিগালাজ করেন।
সেসময় তার কাছে ১০ লাখ টাকা চাঁদাও দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জামায়াত নেতা রফিকুল ইসলাম দোকানের ক্যাশ বাক্স থেকে ৫ লাখ ৭৫ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেন। এরপর আওয়ামী লীগ নেতা রিপন হোসেনসহ অন্য বিবাদীরা দোকান ঘরে রক্ষিত সিমেন্ট, টিউবয়েল, পাইপ-ফিটিংসসহ দামি সেনেটারী মালামাল ট্রাকে উঠিয়ে নেন। এর পাশাপাশি ব্যবসায়ীকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন তিনি। এরপর বিবাদীরা আব্দুর রশিদের ব্যবসা প্রতিষ্ঠান জোরপূর্বক তালা মেরে দিয়ে ট্রাকে রাখা দোকানের মালামাল নিয়ে চলে যান।
এ বিষয়ে কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন জামায়াতের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘আর্থিক লেনদেন নিয়ে সমস্য ছিল। আমরা দোকার ঘর তালা দিয়েছিলাম। পরের দিন পুলিশ এসে তালা খুলে দিয়েছে। তবে চাঁদা দাবির অভিযোগ সত্য নয়।’
সর্বাধিক পঠিত
কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …
খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …
জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির
বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …
বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …
বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …
কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও
ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …
মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …
জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা
প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …