জমি ‘দখল করে’ ঘর নির্মাণ করছেন জামায়াত নেতা
কুড়িগ্রামের রৌমারীতে জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে জামায়াত নেতা শঈমি ইমরান হিকিমের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় একাধিকবার লিখিত অভিযোগ করেও প্রতিকার না পেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন ভুক্তভোগী আব্দুল আজিজ। পরে হাইকোর্ট বিতর্কিত ওই জমির ওপর ‘স্থিতাবস্থা’ জারি করেন। শঈমি ইমরান হিকিম উপজেলা জামায়াতের আবু সাঈদ ইউনিটের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার বন্দবেড় গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, রৌমারী উপজেলার মহিলা কলেজপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ ১৯৯৩ সালে শাহিনা ওরফে রেহেনা বেগমের কাছ থেকে এসএ রেকর্ড মোতাবেক সাড়ে ১৩ শতাংশ জমি ক্রয় করেন। কিন্তু ২০০১ সালে আরএস রেকর্ড সংশোধিত না হয়ে মূল মালিক রেহেনার নামেই থেকে যায়। এ সুযোগে রেহেনা বেগম একই জমি দ্বিতীয়বার শঈমি ইমরান হিকিমের কাছে বিক্রি করেন। হিকিম রাতের অন্ধকারে আব্দুল আজিজের একটি ৩৩ ফুটের দোকানঘর দখল করে সেখানে ‘খাদিজা টাইলস’ নামক সাইনবোর্ড ঝুলিয়ে দেন। একই সঙ্গে পাশে একটি টিনশেড ঘর নির্মাণ করছেন। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেন আব্দুল আজিজ। থানা পুলিশের কাছে এ ঘটনার প্রতিকার না পেয়ে হাইকোর্টে দ্বারস্থ হন আজিজ। পরে বিরোধপূর্ণ জমিটিতে ‘স্থিতাবস্থা’ জারি করেন আদালত।
আজিজ বলেন, আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা সত্ত্বেও জামায়াত নেতা হিকিম ও তার সহযোগীরা নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। তিনি রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তারা ভূমি অফিস ও প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করেন। এ ছাড়া আমাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে যাচ্ছেন।
অভিযোগের সত্যতা সম্পর্কে জানতে চাইলে জামায়াত নেতা শঈমি ইমরান হিকিম কালবেলাকে বলেন, আমি কাউকে কোনো ধরনের ভয়ভীতি ও হুমকি দেয়নি। তবে জমিটি নিয়ে রেহেনা ও আব্দুল আজিজের মধ্যে দীর্ঘদিন মামলা চলার পর রেহেনা মামলার রায় পান।
তিনি আরও বলেন, সেই রায় অনুযায়ী এবং জমির কাগজপত্র দেখে ওই জমি ক্রয় করে নিয়েছি। আমরা এখন বৈধভাবে জমির মালিক হওয়ায় জমিতে নতুন ঘর নির্মাণ করছি।
রৌমারী থানার ওসি কাওসার আলী কালবেলাকে বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার পুলিশ পাঠিয়ে তাদের নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হয়েছে। কিন্তু তারা পুলিশের কথা মানছে না। বিষয়টি আদালতের; তাই আমরা ভুক্তভোগীকে ফের আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছি।
সর্বাধিক পঠিত
কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …
খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …
জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির
বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …
বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …
বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …
কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও
ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …
মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …
জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা
প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …