ঝিনাইদহে শিশু ধর্ষণ, জামায়াত নেতা হাতেনাতে ধরা
১০ বছরের এক শিশুকে ধর্ষণ করার সময় স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার এক জামায়াত নেতা। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। মোসলেম উদ্দিন (৪২) নামের ওই ব্যক্তি মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড জামায়াতের প্রচার সম্পাদক।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুসুমপুর-স্বরুপপুর বহুমুখী দারুল উলুম কওমি মাদ্রাসার শ্রেণি কক্ষে শিশুকে ধর্ষণ করার সময় মোসলেম উদ্দিনকে বিবস্ত্র অবস্থায় হাতেনাতে আটক করে স্থানীয় লোকজন।
অভিযুক্ত মোসলেম একজন মুদি দোকানী। তিনি স্বরুপপুর গ্রামের মৃত ইলাহি বক্সের ছেলে। এলাকার লোকজনের অভিযোগ, বহুদিন ধরে এলাকার নারী ও শিশুদের সাথে অনৈতিক কাজ করে আসছে মোসলেম। এদিকে অভিযুক্ত মোসলেম উদ্দিন নিজেও ধর্ষণের ঘটনা স্বীকার করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, ওই শিশুটির কাছে তিনি ২৫০ টাকা পেতেন। সেই টাকার জন্য তিনি মাদ্রাসার একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন এবং এলাকাবাসী তাকে বিবস্ত্র অবস্থায় হাতেনাতে ধরেন।
তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। ভিকটিমের বাবা পেশার হকার। তার মা অন্যের বাড়িতে কাজ করেন। তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি। পুলিশ বলছে, ভিকটিম ও তার পরিবারকে থানায় আসতে বলা হয়েছে।
মহেশপুর থানার ওসি মো. ফয়েজ উদ্দিন মৃধা বলেন, আমরা ঘটনাটি শুনেছি তবে ধর্ষণের ঘটনা সম্পর্কে এখনও তথ্য পাওয়া যাচ্ছে না। ভিকটিম ও তার পরিবারের সাথে দেখা করতে দুবার তাদের বাড়িতে গিয়ে এখনো কোন যোগাযোগ করতে পারেনি পুলিশ। মোসলেম উদ্দিন নামের লোকটি সরুপপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড জামাতের প্রচার সম্পাদক। জনতা তাকে মারধর করে থানার পুলিশ গেলে তারা পুলিশের হাতে সোপর্দ করেন। জনরোষের হাত থেকে বাঁচানোর জন্য তাকে থানায় আনা হয়েছে। স্থানীয়রা ভিকটিমের পরিবারকে থানায় নিয়ে আসবেন বলে পুলিশকে জানিয়েছেন। ভিকটিম তার বিরুদ্ধে অভিযোগ বা মামলা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বাধিক পঠিত
কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …
খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …
জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির
বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …
বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …
বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …
কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও
ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …
মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …
জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা
প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …