জামায়াত-শিবির এবং ইসকন একই ধরনের দল: জামায়েতের আলোচনা সভায় শ্রীমান সখা
ইসকনের প্রবীণ নেতা শ্রীমান সখা মধুমঙ্গল দাসের এক উগ্রবাদী বক্তব্যে নতুন করে তোলপাড় সৃষ্টি হয়েছে। তিনি বলেছেন, “জামায়াতে ইসলামী ও ইসকন একই ধরনের দল। দুই দলই চায় মেধাবী ও ধর্মনিষ্ঠ ব্যক্তিরা রাষ্ট্র পরিচালনার নায়ক হোক।” এই মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সম্প্রতি সিলেটের ওসমানীনগরে জামায়াতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
‘বিতর্কিত ধর্মীয় নেতা শ্রীমান সখা মধুমঙ্গল দাস ইসকন (ISKCON) থেকে বহিষ্কৃত হন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও বাংলাদেশের পতাকা অসম্মানের অভিযোগে। এক সময় হিন্দু ধর্মীয় সংগঠনের সন্ন্যাসী হিসেবে সক্রিয় থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে তাঁর বক্তব্যে রাজনৈতিক ও উগ্র মতাদর্শের ছাপ দেখা গেছে বলে অভিযোগ রয়েছে।’
শ্রীমান সখা মধুমঙ্গল দাসের উগ্রবাদী বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, ধর্মীয় উগ্রবাদী সংগঠনগুলোর লক্ষ্য ও কার্যপদ্ধতিতে অদ্ভুত এক সাদৃশ্য রয়েছে। মন্তব্য ইসলামী মৌলবাদ এবং হিন্দু ধর্মীয় মৌলবাদ — সমাজে রাজনীতি চর্চা করে। “জামায়াত ইসলামী ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা অর্জনের চেষ্টা করে, আর ইসকন নিজেদের ধর্মীয় প্রভাব বিস্তারে একই ধরনের কাঠামো গড়ে তুলতে চায়। দুই দলেরই লক্ষ্য হলো ধর্মকে কেন্দ্র করে সমাজে আধিপত্য প্রতিষ্ঠা।”
রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, যদি জামায়াত-ইসকনের মিল থাকে, তবে তা তাদের অন্ধ আনুগত্য ও উগ্র আদর্শে,জনগণের কল্যাণে নয়। দুই চরমপন্থি ধারার মধ্যে এক মানসিক সেতুবন্ধন তৈরি করার চেষ্টা। এর মাধ্যমে ধর্মীয় আবেগ উস্কে দিয়ে সমাজে বিভাজন সৃষ্টি করা হতে পারে। বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে ধর্মের নামে বিভাজন, কিংবা ধর্মীয় শ্রেষ্ঠত্বের দাবি, সংবিধানবিরোধী এবং মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করে। তারা বলেন, এই ধরনের মন্তব্য আসলে উগ্র চিন্তাধারার বহিঃপ্রকাশ, যা তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা মাত্র।
মানবাধিকার কর্মী ও সমাজ বিশ্লেষকরা বলেন, জামায়াত ইসলামী দীর্ঘদিন ধরে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। অন্যদিকে ইসকন,বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে,বহুদিন ধরে নিজেদের ধর্মীয় আধিপত্য ও ‘ধার্মিক নেতৃত্বের’ দাবি তুলে বিতর্ক সৃষ্টি করেছে। এই দুই সংগঠনের আদর্শগত কাঠামোতে আছে “নেতৃত্বে ধর্মীয় আধিপত্য প্রতিষ্ঠা”, “ধর্মীয় বিভাজন” এবং “গণতান্ত্রিক কাঠামোকে অস্বীকারের প্রবণতা।
সর্বাধিক পঠিত
কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …
খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …
জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির
বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …
বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …
বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …
কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও
ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …
মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …
জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা
প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …