সরকারি কলেজে আ.লীগ কর্মীদের নিয়ে জামায়াতের কর্মশালা

লীগ-পুনর্বাসন
নেত্রকোনা

নেত্রকোনার দুর্গাপুরে স্থানীয় সুসং সরকারি কলেজ মিলনায়তনে বিভিন্ন এলাকার আওয়ামী লীগ কর্মীদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে এক নির্বাচনি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে দুর্গাপুর উপজেলা জামায়াত শাখার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর মাঠপর্যায়ে দায়িত্বশীল নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে কর্মশালা হয়। এতে উপজেলা শাখার আমির মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, জামায়াতে ইসলামী নেত্রকোনা-১ আসনের এমপি প্রার্থী অধ্যাপক আবুল হাসেম, দুর্গাপুর পৌর শাখার সভাপতি মো. হাবিবুর রহমান, জেলা মানবসম্পদ উন্নয়ন বিভাগের সভাপতি জহির উদ্দিন প্রমুখ।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কলেজের সিনিয়র এক প্রভাষক বলেন, এটি একটি সরকারি কলেজ। শনিবার সরকারি বন্ধের দিনে, কলেজ মিলনায়তনে একটি রাজনৈতিক দলকে সভা করতে দেওয়ার অনুমতি প্রিন্সিপাল দিতে পারেন না। আমি একজন সিনিয়র শিক্ষক হিসেবে অনুমতি দেওয়ার বিষয়টি শুনিনি।

কর্মশালা নিয়ে জামায়াতে ইসলামী দুর্গাপুর শাখার সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন বলেন, যারা আওয়ামী লীগ করে তারা কি সবাই খারাপ? আওয়ামী লীগ করতে গিয়ে যারা কোনো মূল্যায়ন পায়নি, যারা আওয়ামী লীগের ত্যাগী নেতা, যারা আওয়ামী লীগের আমলে কোনো অপর্কমের সঙ্গে জড়িত নয়, তারা যদি আমাদের ডাকে আসে, তাহলে তাদের নিয়ে তো প্রশিক্ষণ বা নির্বাচনি সভা করতেই পারি।

এ বিষয়ে কলেজ প্রিন্সিপালের মোবাইলে যোগাযোগ করলে তিনি সাংবাদিক পরিচয় জেনেই ‘ব্যস্ত আছি, এ নিয়ে পরে কথা বলবো’ বলে ফোন রেখে দেন। পরে একাধিকবার ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা বলেন, সরকারি কলেজ মিলনায়তনে রাজনৈতিক দলের কোনো প্রশিক্ষণ কর্মশালা হচ্ছে তা আমার জানা নাই। এটা সম্পূর্ণ কলেজ কর্তৃপক্ষের বিষয়। তবে আইন শৃঙ্খলার অবনতি ঘটলে তা অবশ্যই উপজেলা প্রশাসন হস্তক্ষেপ করবে।

সর্বাধিক পঠিত

কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …

খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …

জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির

বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …

বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …

বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …

কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও

ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …

মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …

জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা

প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …