ডিমলায় জামায়াতের দুই চেয়ারম্যান প্রার্থীর বিরোধ, মসিউরের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে তোলপাড়
নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর দুই চেয়ারম্যান প্রার্থীর বিরোধ এবার প্রকাশ্য উত্তেজনায় রূপ নিয়েছে। ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী মো. হাফিজুল ইসলাম হাফিজ নিজামীকে হামলা ও নির্যাতনের চেষ্টার অভিযোগ উঠেছে বর্তমান চেয়ারম্যান প্রার্থী মো. মসিউর রহমানের বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, মসিউর রহমানের ভাই এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি হিসেবে পরিচিত লিটনসহ ১০-১২ জন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে হাফিজ নিজামীকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করা হয়।
শনিবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে ডিমলার ডাঙ্গারহাট বাজারে এ ঘটনা ঘটে। পরে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে হাফিজ নিজামীকে একটি ফার্মেসিতে নিরাপদে রাখেন এবং মসিউর রহমানসহ তার অনুসারীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, একটি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে অতিথি করাকে কেন্দ্র করে স্থানীয় এক যুবক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে মসিউর রহমানের সঙ্গে ওই যুবকের বাকবিতণ্ডা হয়। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় ডাঙ্গারহাট বাজারের একটি হোমিওপ্যাথিক চেম্বারে হাফিজ নিজামীর সামনে ওই যুবককে ‘দেখে নেয়ার’ হুমকি দেন মসিউর রহমান এমন অভিযোগ রয়েছে।
এ সময় হাফিজ নিজামী জামায়াতে ইসলামীর সাংগঠনিক শৃঙ্খলার বিষয়টি স্মরণ করিয়ে দিলে মসিউর রহমানের সঙ্গে তারও তর্ক-বিতর্ক শুরু হয়। কিছুক্ষণ পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
হাফিজ নিজামীর অভিযোগ, পরে মসিউর রহমান তার ভাই এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি হিসেবে পরিচিত লিটনসহ ১০-১২ জন নেতাকর্মীকে নিয়ে সেখানে আসেন। এ সময় লিটনসহ কয়েকজন তাকে গালমন্দ করেন এবং একপর্যায়ে হামলা ও নির্যাতনের চেষ্টা চালান।
পরিস্থিতি বেগতিক দেখে হাফিজ নিজামী সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে গিয়ে বিষয়টি তুলে ধরেন। খবর পেয়ে ডাঙ্গারহাট বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে তারা মসিউর রহমানসহ তার অনুসারীদের সরিয়ে দিয়ে হাফিজ নিজামীকে একটি ফার্মেসিতে নিয়ে নিরাপদে রাখেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার পর ডাঙ্গারহাট বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জামায়াতে ইসলামীর দুই চেয়ারম্যান প্রার্থীর অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে আসায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। বিশেষ করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতি ও তাদের বিরুদ্ধে হামলার চেষ্টার অভিযোগ ওঠায় ঘটনাটি নতুন মাত্রা পেয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে মো. মসিউর রহমান বলেন, “সাধারণ লোক উনার ওপর চড়াও হয়েছে। আমি ঘটনাস্থলে নেই। ঘটনাস্থলে ছিলাম এমন কোনো ছবি দেখাতে পারবেন?”
অন্যদিকে মো. হাফিজুল ইসলাম হাফিজ নিজামী বলেন, “মসিউর রহমান ও তার ভাই ছাত্রলীগ নেতা লিটনের নেতৃত্বে ১০-১২ জন ছাত্রলীগের নেতাকর্মী নিয়ে আমার ওপর হামলা ও নির্যাতনের চেষ্টা করেছেন।”
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা আইনগত পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ, কারা সেখানে উপস্থিত ছিলেন এবং হামলার চেষ্টা হয়েছিল কি না তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়ার অপেক্ষায় রয়েছে।
সর্বাধিক পঠিত
কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …
খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …
জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির
বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …
বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …
বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …
কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও
ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …
মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …
জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা
প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …