আদালতের রায় উপেক্ষা করে জমি দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদালতের রায় এবং নিষেধাজ্ঞা উপেক্ষা করে জামায়াত নেতা কফিল আহাম্মদের (৫৫) বিরুদ্ধে অন্যের জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার (২১ ডিসেম্বর) সকালে মিজমিজি পূর্বপাড়া পাগলাবাড়ী এলাকার মৃত আ. মান্নান উদয়ের মেয়ে নাসিমা আহাম্মদ (৫৭) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে। তবে, বাদী-বিবাদী চাচা-ভাতিজী বলে জানা গেছে।
অভিযুক্তরা হলো, মিজমিজি পূর্বপাড়া পাগলাবাড়ী এলাকার মৃত ফজর আলীর ছেলে জামায়াত ইসলামী নেতা কফিল আহাম্মদ, কফিল আহাম্মদের ছেলে মো. সিফাত (৩০) ও আশফাক আহাম্মদ (৩২) এবং তার স্ত্রী ফাতেমাসহ (৪৫) আরো অজ্ঞাতনামা ১৫-২০ জন সন্ত্রাসী।
অভিযোগ পেয়ে একই দিন বেলা ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সামসুদ্দোহা সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে নালিশা ভুমিতে জামায়াত নেতা কফিল আহাম্মদের নেতৃত্বে চলমান নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়। এসময় পুলিশ এবং গনমাধ্যম কর্মীদের সামনেই অভিযুক্ত জামায়াত নেতা বাদী ও তার পরিবারের সদস্যদের সাথে অসদাচরণ করেছে বলে জানা গেছে।
অভিযোগে ভুক্তভোগী নাসিমা আহাম্মদ উল্লেখ করেন, সিদ্ধিরগঞ্জ মৌজাস্থীত আর, এস ১৫৩৪, নামজারী ৪৩৭১ নং খতিয়ানভুক্ত আর. এস ৪৬৫৮ দাগের নাল ১২ শতাংশের কাতে ৩ শতাংশ জমি ক্রয়সূত্রে মালিক হয়ে ভোগদখল করে আসছে।
উক্ত সম্পত্তিটি অভিযুক্তরা দীর্ঘদিন ধরে জোরপূর্বক ভোগ দখলের জন্য পাঁয়তারা করে আসছে। অভিযুক্ত জামায়াতের কর্মী সমর্থক হওয়ার সুবাদে বর্তমানে তিনি তার দলীয় ক্ষমতা দেখিয়ে উক্ত কর্মকাণ্ড করছে। রবিবার সকাল ৯টায় তার মালিকানাধীন সম্পত্তি জবর দখল করার জন্য তাদের দখলীয় জমিতে উপস্থিত হয়ে তাকে ও তার মা, ছোট ভাই ও বোনদের অকথ্য ভাষায় গালি-গালাজ করে জায়গা ছেড়ে দিতে বলে এবং তাদের সন্ত্রাসীদের নিয়ে তার উক্ত জমির ওপর বসতি নির্মাণ করবার জন্য কাজ করতে থাকে।
এসময় তিনি অভিযুক্তদের কাজে বাধা প্রদান করলে অভিযুক্ত কফিল আহাম্মদ তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে প্রাণ নাশের হুমকিসহ মিথ্যা মামলায় ফাঁসাবে বলে হুমকি-ধামকি প্রদান করে।
অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, তপছিলের সম্পত্তি সম্পর্কে তিনি নারায়ণগঞ্জ বিজ্ঞ সিনিয়র সহকারী জজ ২য় আদালত হতে বিগত ২০২৩ সালের ১৫ মে তারিখে দেওয়ানী মোকদ্দমা-১৪৬/২০২০ মূলে রায় এবং একই বছরের ২৩ মে স্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রী পান যা অদ্যবধি বহাল আছে।
অভিযোগকারী নাসিমা আহাম্মদ বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াত নেতা কফিল আহাম্মদের ছেলেরা সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা আনোয়ার ইসলামের প্রভাব খাটিয়ে আমাদের ওপর জোর-জুলুম করেছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আবারও জামায়াতের প্রভাব খাটিয়ে আমাদের ওপর জোর খাটিয়ে জমি দখলের পাঁয়তারা করছে।
এ বিষয়ে জামায়াত নেতা কফিল আহাম্মদ জানান, এই জায়গাটি আমার আপন ভাইয়ের। আমি ক্রয় সূত্রে এই জমির মালিক। যারা এই জমির মালিকানা দাবি করছেন তারা প্রকৃত পক্ষে মালিক নন।
এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সামসুদ্দোহা জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে জানা যাবে জমির প্রকৃত মালিক কে। আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নালিশী জমিতে স্থিতবস্থা বজায় রাখার জন্য উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান করা হয়েছে।
সর্বাধিক পঠিত
কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …
খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …
জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির
বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …
বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …
বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …
কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও
ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …
মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …
জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা
প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …