কোম্পানীগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে মসজিদের সম্পত্তি দখলের অভিযোগ
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে মসজিদের ওয়াকফ ও ব্যাক্তি মালিকানাধীন সম্পত্তি গভীর রাতে জবর দখল করার অভিযোগ উঠেছে জামায়াত নেতা মাওলানা মিজানুর রহমান রাজুর বিরুদ্ধে।
গত মঙ্গলবার সন্ধ্যায় বসুরহাট পৌরসভা ৩নং ওয়ার্ড করালিয়া বাইপাস সড়ক সংলগ্ন সুলতান আহমদ জামে মসজিদের ওয়াকফ সম্পত্তি জবর দখলের অভিযোগ করেন, মসজিদের মোতওয়াল্লী নুরুর রহমান। এর আগে গত ১ সেপ্টেম্বর ওয়াকফ সম্পত্তি জবর দখলের ঘটনা ঘটে।
অভিযুক্ত মাওলানা মিজানুর রহমান রাজু বসুরহাট পৌরসভা ৩নং ওয়ার্ড জামায়াতের ওলামা বিভাগের সেক্রেটারি। তবে মিজানুর রহমান রাজু জামায়াতের রাজনীতি থেকে মৌখিক পদত্যাগ করেছেন বলে দাবি করেন।
সুলতান আহমদ জামে মসজিদের মোতওয়াল্লী নুরুর রহমান অভিযোগ করে বলেন, জামায়াত নেতা মাওলানা মিজানুর রহমান রাজু দলীয় প্রভাব খাটিয়ে সন্ত্রাসী দিয়ে গভীর রাতে মসজিদের ওয়াকফকৃত ও তার ব্যাক্তি মালিকানা জমিতে মাঠ ভরাট করে জবর দখল করে। এর আগে ভুক্তভোগী নুরুল রহমান নোয়াখালীর আদালতে ২০০৬ সালে দেওয়ানী মামলা দায়ের করেন। ওই মামলার পর আদালত মামলার রেফারেন্সে ৫৭-২০০৭নং নিষেধাজ্ঞা মামলার আবেদন করলে, আদালত ০১/০৭/২০০৮ সালে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নালিশি সম্পত্তিতে স্থিতি অবস্থা জারি করেন নুরুর রহমানের পক্ষে। কিন্তু জামায়াত নেতা মিজানুর রহমান রাজু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গত ১ সেপ্টেম্বর গভীর রাতে বহিরাগতদের নিয়ে মসজিদের ওয়াকফ সম্পত্তি ও মোতওয়াল্লী নুরুর রহমানের ব্যাক্তিগত সম্পত্তি জবর দখল, মাটি-বালুতে ভরাট করে।
এ নিয়ে কোম্পানীগঞ্জ থানায় ভুক্তভোগি নুরুর রহমান অভিযোগ দায়ের করার পর ২ সেপ্টেম্বর রাজনৈতিক ও গন্যমান্য ব্যাক্তি নিয়ে একটি শালিশ বৈঠক বসে। ওই বৈঠকের সিদ্ধান্তও অমান্য করে জামায়াত নেতা মিজানুর রহমান রাজু তার সহযোগিরা নালিশি সম্পত্তিতে মাটি ও বালি ভরাট অব্যাহত রাখে। ভুক্তভোগি নুরুর রহমান জবর দখলকারী জামায়াত নেতা ও তার সহযোগিদের বিরুদ্ধে প্রতিকার চেয়ে স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইসলাম, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জামায়াতের ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান রাজু জবর দখলের বিষয়ে অস্বীকার করে বলেন, তিনি নিজ জায়গার ওপর মাটি ও বালু ভরাট করেন।
সর্বাধিক পঠিত
কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …
খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …
জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির
বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …
বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …
বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …
কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও
ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …
মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …
জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা
প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …