সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক

পরকীয়া
মাগুরা

মাগুরার মহম্মদপুরে সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী ইব্রাহিম সরদারকে আটক করেছে স্থানীয়রা।

শুক্রবার (১৫ মে) রাত ১১টার দিকে উপজেলার চৌবাড়ীয়া গ্রামে প্রবাসী শফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী শফিকুল ইসলাম সরদার বাড়িতে না থাকার কারণে ২ থেকে ৩ বছর ধরে তার স্ত্রী রানী খাতুনের সঙ্গে চৌবাড়িয়া এলাকার লাকু সরদারের ছেলে ইব্রাহিম সরদারের দীর্ঘদিন ধরে পরকিয়া সম্পর্ক চলতে থাকে।

বিষয়টি পরিবারের সবাই জানে এবং ঘটনাটি নিয়ে ছেলের পরিবারকে অবহিত করেও কোনো প্রতিকার পায়নি প্রবাসীর পরিবার। তারই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়। বিষয়টি প্রবাসীর ভাই এবং ভাইয়ের স্ত্রী দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে জানালে তখন তারা দুজনকে আটক করে বেঁধে রাখে। পরে পুলিশকে জানালে দুইজনকে থানা হেফাজতে নিয়ে আসে।

বিপ্লব হোসেন মোল্যা ও প্রবাসীর ভাবি জানান, তাদের দুজনের মধ্যেই দুই বছর ধরে চলছে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড নিয়ে পরিবারকে জানালেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। গতকাল রাতে যখন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়। ঠিক তখনই আমরা শফিকুল ভাইকে ভিডিও কল দিয়ে বিস্তারিত ঘটনা দেখাই। পরে লোকজন ডেকে এনে তাদের হাতেনাতে ধরে ফেলি। আমরা এমন অনৈতিক কর্মকাণ্ডের সঠিক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

এ বিষয়ে মো. শফিকুল ইসলাম সরদারের স্ত্রী রানী সঙ্গে কথা হলে তিনি জানান, দীর্ঘদিন ধরে তার স্বামী দেশের বাইরে অবস্থান করছেন। এই সুযোগে ইব্রাহিম সরদারের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে যোগাযোগ ও সম্পর্ক ছিল বলেও তিনি দাবি করেন।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এমন ন্যাক্করজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এলাকাবাসী।

বিনোদপুর ইউনিয়নের শিবির সভাপতি আব্দুল্লাহ আল মাস বলেন, ছেলেটি শিবিরের কোনো পদে নেই তবে সে শিবিরের একজন কর্মী। সে যতই আমাদের সংগঠনের ছেলে হোক না কেন তার এমন অপকর্মের জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, তাদের দুজনকেই পুলিশ হেফাজতে রাখা হয়েছে এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বাধিক পঠিত

কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …

খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …

জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির

বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …

বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …

বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …

কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও

ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …

মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …

জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা

প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …