হিন্দু পল্লীতে বয়স্ক ভাতা কার্ড করার নামে চাঁদাবাজির অভিযোগে জামায়াত কর্মী আটক
বগুড়া সদরের হিন্দু পল্লীতে গিয়ে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৫ শ করে টাকা নেওয়া এবং আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার ওয়াদা নেওয়ার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মোকসেদ আলী। তার বাড়ি বগুড়া সদরের ফাঁপোর ইউনিয়নের ইসলামপুর হরিগাড়ী উত্তর পাড়ায়।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে স্থানীয় প্রতিবাদী জনতা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা নিয়ে পরিস্থিতি হাঙ্গামার পর্যায়ে গেলে বগুড়া সদর থানার পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। ঘটনাটি স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এলাকাবাসী জানিয়েছে, কয়েকদিন আগে জামায়াত কর্মি মোকসেদ বেলাইল হিন্দু পল্লীতে গিয়ে বয়স্ক ও বিধবা মহিলাদের সরকারি ভাতা করে দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে ছবি ও ভোটার আইডি নিয়ে যায়। অনলাইনের কাজের জন্য নেয় জনপ্রতি ৫০০ টাকা।
টাকা নেওয়ার সময় হিন্দু মহল্লার ভোটারদের জামায়াতের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য প্রলুব্ধ করে।
বিষয়টি জানাজানি হওয়ার প্রেক্ষিতে শনিবার বেলা ১২ টার দিকে মোকসেদ তার এক মুরুব্বিকে নিয়ে ফের ঘটনাস্থলে আসে। এ সময় সবাই তাকে ঘিরে ধরলে তিনি কয়েকটি অনলাইনে আবেদনের কপি ফেরত দেয়।
এই ঘটনায় হৈচৈ শুরু হলে অনেকেই ঘটনাটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন।
ঘটনা সম্পর্কে জানার জন্য কয়েকবার বগুড়া সদর থানার ওসিকে ফোন করা হলেও তিনি সাংবাদিকদের ফোন রিসিভ করেননি। পরে পুলিশের মিডিয়া প্রধানের কাছে জানতে চাওয়া হলে তিনি মোকসেদকে আটকের কথা স্বীকার করেন। তবে তিনি মোকসেদকে টাউট বলে উল্লেখ করেন।
এদিকে ঘটনার পর থেকেই একটি মহল মোকসেদকে থানা থেকে ছাড়িয়ে নেওয়া এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে তথ্য পাওয়া গেছে।
আটক মোকসেদ জামায়াতের কেউ নয় বলে জানিয়েছেন বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি আ: মালেক
সর্বাধিক পঠিত
কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …
খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …
জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির
বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …
বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …
বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …
কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও
ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …
মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …
জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা
প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …