বকশীগঞ্জে জামায়াতের কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
জামালপুরের বকশীগঞ্জে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে জামালপুর-১ আসনের জামায়াতের সম্ভাব্য প্রার্থী নাজমুল হক সাঈদীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২ টায় পৌর এলাকার পাখিমারা জিগাতলা গ্রামে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন করেন জিগাতলা গ্রামের হোসনেয়ারা বেগম, কালা মিয়া ও দুলাল মিয়া। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী দুলাল মিয়া বলেন, জিগাতলা গ্রামের ফেরদৌস মিয়ার সঙ্গে আমাদের স্বত্ব দখলীয় ১৩ শতাংশ জমি নিয়ে আমার মা বুলি বেগমের আদালতে মামলা চলে আসছে। বর্তমানে আদালতে মামলাটি চলমান রয়েছে।
মামলা নিষ্পত্তি না হতেই আমাদের দখলীয় বসতভিটার ১৩ শতাংশ জমি শুক্রবার জামায়াতের শুরা সদস্য নাজমুল হক সাঈদী ও মুক্তিযোদ্ধা শরিফ উদ্দিন এর প্রত্যক্ষ মদদে জোরপূর্বক দখল করে নেওয়া হয় এবং বাঁধা দিতে গেলে বাড়ির নারীদের শ্লীলতাহানী করা হয়।
তিনি আরও বলেন, জামায়াত শিবিরের লোকজন আমাদের এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছেন।
তাই আমরা জীবনের নিরাপত্তা চাই এবং আমাদের দখল হওয়া জমি ফেরত চাই। ভুক্তভোগীরা সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদসূত্র
সর্বাধিক পঠিত
কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …
খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …
জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির
বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …
বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …
বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …
কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও
ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …
মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …
জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা
প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …