ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ চাওয়া সেই সাধারণ শিক্ষার্থী এখন শিবির সভাপতি

গুপ্ত-রাজনীতি
কুমিল্লা

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গণঅভ্যুত্থানের পর এ ক্যাম্পাসে প্রথমবারের মতো ঘোষণা দিয়ে কমিটি দিয়েছে সংগঠনটি। সাধারণ শিক্ষার্থীদের আবেদনের প্রক্ষিতে ২০২৪ সালের ৭ আগস্ট ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করেন সাবেক অধ্যক্ষ। বর্তমান অধ্যক্ষ জানিয়েছেন, সে আদেশ এখনো উইথড্র করা হয়নি।

তথ্যমতে, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ৭ আগস্ট কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করার আবেদন করেন বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়করা। সে আবেদন গ্রহণ করে, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করেন সাবেক অধ্যক্ষ ড. আবু জাফর খান। আজ ১৪ মে সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা করে। এতে সভাপতি করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়ক ফখরুল ইসলামকে। তিনি এ কলেজের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ চাওয়া পর এখন কেন শিবিরের কমিটিতে- এ প্রশ্নে ফখরুল ইসলাম বলেন, আমি ক্লাস নাইন থেকে শিবির করি৷ বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের একজন ছিলাম ও আছি৷ তখন প্রেক্ষাপটে সবাই ক্যাম্পাসে রাজনীতির বিরুদ্ধে ছিল। আমরাও একমত ছিলাম। একইসাথে আমরা আরো দাবি করেছিলাম ছাত্রলীগের অপরাধী তাদের বিচার, কলেজে ক্যান্টিন স্থাপন, কলেজের অনিয়ম দুর্নীতি বন্ধ করা৷ আমাদের কোনো দাবি পূরণ হয়নি৷ ভর্তি পরীক্ষার দিন ছাত্রশিবির, ছাত্রদল, ইসলামী ছাত্রআন্দোলন, ছাত্রশক্তি, গণঅধিকার পরিষদ, ছাত্রীসংস্থা হেল্পডেস্ক বসিয়ে সৌহার্দ্যপূর্ণ সহযোগিতা করেছে।

তৎকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিদার শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম বলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসের স্থিতিশীলতা বজায় রাখতেই ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। তবে বর্তমানে কলেজ প্রশাসন শিক্ষার্থীবান্ধব পরিবেশে ছাত্রদল, ছাত্রশিবির বিভিন্ন ছাত্রসংগঠন সীমিত কার্যক্রমের সুযোগ দিচ্ছে। যদিও ২০২৫ সালের তারুণ্যের উৎসব ও উদ্যোক্তা মেলায় সংগঠন গুলোর কার্যক্রম ছিলো। এখন ছাত্ররাজনীতি পুনরায় চালুর বিষয়টি সম্পূর্ণভাবে প্রশাসনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

ছাত্রশিবিরের কুমিল্লা মহানগর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত বলেন, কলেজে ছাত্রদল, ছাত্রশিবির সমানভাবে কার্যক্রম পরিচালনা করছে। ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় বা সরকারি ঘোষণা মতে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করা হয়নি৷ গণতান্ত্রিক মূল্যবোধে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার সুযোগও নেই।

কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি মো. নাহিদুজ্জামান রানা বলেন, প্রথমত আমি তাদের অভিনন্দন জানাই। ক্যাম্পাসে ভালোকাজের প্রতিযোগিতা থাকবে। আমি ঘৃণা ও নিন্দা জানাই দ্বিচারিতার৷ যিনি ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করার আন্দোলন করেছেন, তিনি শিবিরের সভাপতি। এখানে দুজনের কমিটি করা হয়েছে। আমরা আহ্বান করব, তাদের পুরো বডিটা যেন উন্মোচন করে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঁঞা বলেন, তখন ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ছিল৷ তা এখনো প্রত্যাহার করা হয়নি। আমরা বলেছি, উচ্চমাধ্যমিক শাখায় ছাত্র ব্যতীত কেউ যেন প্রবেশ করতে না পারে৷

সর্বাধিক পঠিত

কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …

খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …

জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির

বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …

বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …

বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …

কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও

ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …

মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …

জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা

প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …