চট্টগ্রামে থানায় ঢুকে পুলিশকে মারধর, ছাত্রশিবিরের সাবেক নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম

আসামি ছাড়িয়ে নিতে না পারায় থানার ভেতর ঢুকে দায়িত্বরত পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে ছাত্রশিবিরের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মো. রায়হান (২৬)।

আজ বুধবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী থানার ভবনের ভেতরে এই ঘটনা ঘটেছে। রায়হান হাটহাজারী কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি। দীর্ঘদিন প্রবাসে ছিলেন। বর্তমানে তিনি কোনো পদে নেই, জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতারা।

অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ প্রথম আলোকে বলেন, গতকাল মঙ্গলবার হাটহাজারীতে সহপাঠীদের হাতে এক স্কুলছাত্র খুন হয়। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এই আসামিদের ছাড়িয়ে নিতে রাতে থানায় এসে তদবির করতে থাকেন রায়হান। হুমকিও দেন। পরে আজ দুপুরে তিন আসামিকে আদালতে পাঠানোর জন্য থানা-পুলিশ প্রস্তুতি নেওয়ার সময় রায়হান ছবি ও ভিডিও করতে থাকেন। পুলিশ বারণ করলে ক্ষিপ্ত হয়ে যান তিনি। একপর্যায়ে পুলিশ সদস্যদের মারধর, ধাক্কাধাক্কি ও কাজে বাধা দেন। অন্য পুলিশ সদস্যরা দ্রুত এসে রায়হানকে ধরে ফেলেন। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

কাজী তারেক আজিজ আরও বলেন, ১৫ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চাকসু) নির্বাচন শেষে ভোট গণনার সময় এক নম্বর গেটে এলাকায় বিএনপি-ছাত্রদল এবং জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির মুখোমুখি হলে তাদের সরাতে গিয়ে ইটপাটকেলে মাথায় আঘাত পান তারেক আজিজ। এই ঘটনায় করা মামলায় রায়হানকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বাধিক পঠিত

কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …

খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …

জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির

বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …

বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …

বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …

কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও

ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …

মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …

জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা

প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …