জামাত শিবিরের প্রভাব খাটিয়ে শিক্ষকের বেতন উত্তোলন
বান্দরবানের আলীকদম উপজেলার মেনক্য মেনকক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না থেকেও বেতন উত্তোলন করছেন এই শিক্ষক। জানা গেছে, তিনি অবৈধ বালু ব্যবসা ও বালু ব্যবসার সিন্ডিকেট পরিচালনা করেন এলাকায়। এছাড়াও জামাত-শিবিরের নাম ব্যবহার করে স্থানীয়ভাবে প্রভাব বিস্তারের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী।
স্থানীয় সূত্রে বলছে, শিক্ষক আরিফুল্লাহ মাসে একবার বা দুইবার স্কুলে এসে শুধুমাত্র হাজিরা ও বেতন খাতায় স্বাক্ষর করে চলে যান। বাকি সময় তিনি অবস্থান করেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় নিজ এলাকায়, যেখানে তিনি অবৈধ বালুর ব্যবসা ও রাজনৈতিক তৎপরতায় জড়িত বলে জানা গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তমাস ত্রিপুরা বলেন, “এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না।” অন্যান্য শিক্ষকরা জানান, ২০১৭ সালে যোগদানের পর থেকেই আরিফুল্লাহ নিয়মিত স্কুলে আসেন না। তার বিরুদ্ধে আগত শিক্ষা কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করারও অভিযোগ রয়েছে।
আলীকদম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, “আমি সদ্য যোগদান করেছি। বিষয়টি আমার জানা ছিল না। অভিযোগ সত্য হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সূত্রে আরো জানা গেছে, তিনি এলাকায় জামাত-শিবিরের নেতা পরিচয় দিয়ে প্রভাব খাটান এবং অবৈধ বালু উত্তোলন সিন্ডিকেট পরিচালনা করেন। কিছুদিন আগে বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে বালুর মহাল দখল করতে গিয়ে মারামারির ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা হয় লামা থানায়। এছাড়াও ৫ সেপ্টেম্বর লামার আজিজনগর ইউনিয়নে যুবদল নেতাকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় আরেকটি মামলা দায়ের হয় লোহাগাড়া থানায়। এ পর্যন্ত তার বিরুদ্ধে মোট চারটি মামলা রয়েছে বলে জানা গেছে। বর্তমানে তিনি গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে পলাতক রয়েছেন।
এলাকাবাসীর দাবি, একজন সরকারি চাকরিজীবী যদি নিয়মিত কর্মস্থলে না গিয়ে অন্যত্র অবৈধ কাজে লিপ্ত থাকেন, তা রাষ্ট্র ও শিক্ষাব্যবস্থার প্রতি চরম অবজ্ঞা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ চায় তারা।
তবে অভিযুক্ত শিক্ষক আরিফুল্লাহ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, “গত সপ্তাহের আগের সপ্তাহে আমি স্কুলে গিয়েছিলাম। গত সপ্তাহে যেতে পারিনি কারণ আমি ভাইরাস জ্বরে আক্রান্ত ছিলাম। কেউ আমার ক্ষতি করার জন্য ভুল তথ্য দিচ্ছে।”
বান্দরবানের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন খান বলেন, “বিষয়টি এখনো আমার জানা ছিল না। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সর্বাধিক পঠিত
কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …
খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …
জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির
বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …
বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …
বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …
কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও
ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …
মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …
জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা
প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …