ঢাবিতে শিবির-সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে নারী হেনস্তার অভিযোগ

নারী-নির্যাতন
ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে খেলা দেখতে গিয়ে এক নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ উঠেছে হল সংসদের সমাজসেবা সম্পাদক ও ছাত্রশিবির-সংশ্লিষ্ট এক নেতার বিরুদ্ধে।

এ ঘটনার প্রতিবাদে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের মাঠে একযোগে খেলা দেখেছেন বিশ্ববিদ্যালয়ের একদল নারী শিক্ষার্থী।

রোববার (২৮ জুন) সকাল ৮টায় সুফিয়া কামাল হলের ভিপি ও জিএসের উদ্যোগে আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যকার ম্যাচটি উপভোগ করেন নারী শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে একটি স্মারকলিপি জমা দেন।

এদিকে ঘটনার বিষয়ে হেনস্তার শিকার শিক্ষার্থীরা প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ছাত্রদল।

ঘটনার পর গত দুই দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপে এ নিয়ে পাল্টাপাল্টি আলোচনা ও বিতর্ক চলছে। একপক্ষ ঘটনাটিকে ‘ভুল বোঝাবুঝি’ বলে দাবি করলেও, অন্যপক্ষ অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

এরই মধ্যে শনিবার মধ্যরাতে নিজের কক্ষের সামনে ছাত্রদলের কর্মীরা সংঘবদ্ধভাবে অবস্থান নিয়ে নিরাপত্তা বিঘ্নিত করেছেন বলে অভিযোগ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন অভিযুক্ত সমাজসেবা সম্পাদক মো. সাজু মিয়া।

চিঠিতে তিনি উল্লেখ করেন, শনিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে ছাত্রদলের সদস্যসচিব মো. জুনায়েদ আবরারের নেতৃত্বে প্রায় নয়জনের একটি দল আমার কক্ষের সামনে আসে। তারা আমার নাম ধরে ডাকাডাকি ও খোঁজাখুঁজি করে। আমার কক্ষে প্রবেশ করে সেখানে থাকা শিক্ষার্থীদের কাছে আমি কোথায় আছি, কখন বের হয়েছি এবং আমার অবস্থান সম্পর্কে জানতে চায়।

এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যও তিনি প্রক্টরের কাছে দাবি জানিয়েছেন।

ছয়জনকে হেনস্তার অভিযোগ

হেনস্তার শিকার এক সাবেক শিক্ষার্থী জানান, গত শুক্রবার রাতে নরওয়ে ও ফ্রান্সের মধ্যকার খেলা দেখতে তিনি আরও পাঁচজন সাবেক শিক্ষার্থীকে নিয়ে হলের রেজিস্টার খাতায় নাম লিখে মাঠে যান। এরপরও হলের একদল শিক্ষার্থী তাদের ঘিরে ধরে মাঠ ছেড়ে যেতে চাপ দেয়। এ সময় তাদের সঙ্গে থাকা এক নারীকে হেনস্তা করা হয়।

তার দাবি, হেনস্তাকারীদের মধ্যে হল সংসদের সমাজসেবা সম্পাদক মো. সাজু মিয়াও ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া বিভিন্ন তথ্য অনুযায়ী, তিনি ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

তবে মো. সাজু মিয়া তার বিরুদ্ধে আনা হেনস্তার অভিযোগ অস্বীকার করেছেন।

সর্বাধিক পঠিত

কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …

খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …

জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির

বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …

বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …

বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …

কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও

ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …

মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …

জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা

প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …