রিয়া হত্যা: জামায়াত নেতার গ্রেপ্তার দাবিতে মহাসড়ক অবরোধ
রাজশাহীতে গৃহবধূ রিতু খাতুন রিয়াকে নির্যাতনের পর পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে স্বামী স্থানীয় জামায়াত নেতা মিজানুর রহমান মিজানসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা।
শুক্রবার বিকেলে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এলাকায় বিক্ষোভে অংশ নেন নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই রিতু খাতুন রিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন তার স্বামী মিজান। পারিবারিক কলহের জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন তারা। ঘটনার পর থেকেই অভিযুক্ত মিজান পলাতক থাকায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
মানববন্ধন শেষে স্থানীয়রা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহী-ঢাকা মহাসড়কে গিয়ে অবস্থান নেয়। এ সময় বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীরা “খুনির ফাঁসি চাই”, “রিতু হত্যার বিচার চাই” এবং “পলাতক মিজানকে দ্রুত গ্রেপ্তার করো”সহ বিভিন্ন স্লোগান দেন।
বক্তারা বলেন, “একজন নারীকে দীর্ঘদিন নির্যাতনের পর নির্মমভাবে হত্যা করা হলেও এখন পর্যন্ত মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারা প্রশাসনের ব্যর্থতা।” তারা দ্রুত মিজানসহ ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এ সময় আন্দোলনকারীরা প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে পুনরায় মহাসড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।
এলাকাবাসীর দাবি, অভিযুক্ত মিজানুর রহমান নগরের ২৮ নম্বর ওয়ার্ড (পূর্ব) জামায়াতের সাংগঠনিক সম্পাদক। রাজনৈতিক প্রভাবের কারণেই তাকে গ্রেপ্তার করা হচ্ছে না।
তাদের দাবি, রিতু খাতুন রিয়া হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
নিহত রিয়া নগরের ধরমপুর এলাকার বাসিন্দা ও জামায়াত নেতা মিজানুর রহমান মিজানের স্ত্রী। গত ১৩ মে সকালে রিয়ার স্বজনেরা খবর পান, শ্বশুরবাড়িতে তার মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, রিয়াকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় রিয়ার মা শিলা খাতুন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় স্বামী মিজানুর রহমান মিজানসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।
সর্বাধিক পঠিত
কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …
খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …
জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির
বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …
বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …
বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …
কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও
ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …
মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …
জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা
প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …