জুলাই হত্যাকান্ডের আসামী ও চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীকে দলে জায়গা দিলো জামায়াত

মৌলভীবাজারের বড়লেখায় বহুল আলোচিত জুলাই হত্যাকান্ডের ১১ মামলার আসামি, ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী ও চিহ্নিত মাদক ও হুন্ডি কারবারী সাইদুল ইসলামকে এবার দলে জায়গা করে দিলো জামায়াতে ইসলামী বাংলাদেশ।

উল্ল্যেখ্য আওয়ামী ঘনিষ্ঠ ও অভিযুক্ত সন্ত্রাসী সাইদুল ইসলাম, অতি সম্প্রতি জুলাই হত্যাকান্ডের মামলা থেকে জামিনে মুক্তি পেয়ে, গতকাল ৪ অক্টোবর শনিবার নিজ বাসভবন, বড়লেখার গাজীটেকা আইলাপুর গ্রামে “শুকরানা সমাবেশের” মাধ্যমে জেলা নেতৃবৃন্দের সম্মুখে, সদস্য ফরম পূরণ করার মাধ্যমে জামায়াতে যোগদান করেন।

অভিযোগ আছে, আওয়ামী ফ্যাসিস্ট আমলের কু-খ্যাত পুলিশ কর্মকর্তা ও সাবেক আইজিপি বেনিজির আহমেদ সহ সাবেক আওয়ামী বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিনের অত্যান্ত ঘনিষ্ঠ সহচর ছিলেন তিনি। এছাড়াও আওয়ামী সময়ে নানাবিধ অবৈধ সুযোগ সুবিধা, নিয়োগ ও তদবীর বানিজ্যের সঙ্গেও অতপ্রত ভাবে তার নাম জড়িয়ে যায়। তবে স্থানীয় ভাবে তিনি স্বর্ণ, ইয়াবা এবং হুন্ডির একজন উল্ল্যেখযোগ্য কারবারি নামে পরিচিত।

বিশেষ করে ৫ই আগষ্টের গণ-অভ্যুথানের পর তার গ্রেফতারের জন্য বিক্ষোভ মিছিল এবং গ্রেফতার পরবর্তী সময়ে আনন্দমিছিল অনুষ্ঠিত হয়েছিলো। এর কারণ অনুসন্ধান করে জানা যায়, স্থানীয় আধিপত্য এবং মাদক কারবারের মাধ্যমে বড়লেখার যুব সমাজকে ধ্বংসের কারিগর সাইদুল ইসলাম নিজস্ব বাহিনী গড়ে তুলেছিলেন হুন্ডি মাদক এবং স্বর্ণ চোরাচালানের জন্য। দরিদ্র ও অভাবী ঘরের সন্তানদেরকে আর্থির প্রণোদনা দেয়ার মাধ্যমে দানবীর খ্যাতির আড়ালে তাদের দিয়েই করানো হতো অবৈধ সব কারবার।

উল্ল্যেখ্য ইতিপূর্বে ২০২০ সালের ৮ই জুলাই জেলার পলিথিন ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণকে কেন্দ্রকরে সংঘর্ষ জড়ান তিনি। সংঘর্ষের একপর্যায়ে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও দলীয় ক্যাডারদের ব্যবসায়ীদের বিরুদ্ধে লেলিয়ে দেয়ার জন্য তার বিরুদ্ধে ২টি ফৌজদারী মামলা দায়ের হয়েছিলে। যেখানে মামলার মুল আসামী এবং সংঘর্ষের মুল পরিকল্পনাকরী হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

শূন্য থেকে শত কোটি টাকার মালিক বনে যাওয়া সাইদুল ইসলাম মুলত আওয়ামী নেতৃবৃন্দের জন্য হুন্ডি এবং স্বর্ণ চোরাচালানের মাধ্যমে দ্রুত সম্পদের মালিক বণে গিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় অধিবাসীরা। তবে তার বিরুদ্ধে দুদকের তদন্ত চলমান বলেও গোপন সূত্রে জানা গিয়েছে।

তার বিরুদ্ধে থাকা সমুহ অভিযোগ এবং জামায়াতে যোগদানের মুল কারণ জানতে চাইলে তিনি জানান, শুরু থেকেই তার বিরুদ্ধে অপপ্রচার এবং ষড়যন্ত্র চলছে। তিনি যা কিছু অর্জন করেছেন তার সবটুকুই ব্যবসা বানিজ্যের মাধ্যমে। এবং স্থানীয় ভাবে তিনি প্রচুর সাহায্য সহযোগীতা করেন বিধায় স্বার্থন্বেষী একটি মহল দীর্ঘদিন যাবত তার পেছনে লেগে আছে। ফলে আণিত সকল অভিযোগ ভিত্তিহীন এবং বানোয়াট বলে মন্তব্য করেন তিনি।

এছাড়াও জামায়াতে যোগদানের ব্যাপারে তিনি বলেন, দীর্ঘ ২০ বছর যাবত তিনি জামায়াতের রাজনীতি পর্যবেক্ষণ করে আসছেন। তাদের নেতৃত্ব এবং লক্ষ্য উদ্দেশ্যের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই মুলত তিনি জামায়াতের রাজনীতিতে অংশ নিয়েছেন। এবং প্রত্যাশা করছেন যে, জামায়াত তাকে সিলেটের বড়লেখা থেকে মনোনয়ন প্রদান করবে।

এমন একজন বিতর্কিত ও চিহ্নিত জুলাই হত্যাকান্ডের আসামীকে দলে অন্তর্ভূক্ত কিভাবে করা হলো প্রশ্নের উত্তরে জামায়াতের জনৈক কেন্দ্রীয় দ্বয়িত্বশীল বলেন, যে কেউ চাইলেই সদস্য ফরম পূরন করতে পারে। তবে জামায়াত সুক্ষ্ম যাচাই বাছাই করেই সদস্য নির্বাচন করে থাকে। বিতর্কিত কেউ ফরম পুরন করলেই সদস্য হয়ে যাবার কোন সম্ভাবনা নেই। তবে বিষয়টি নিয়ে বিভাগীয় দ্বায়িত্বশীলদের সঙ্গে আরো বিস্তারিত আলাপ করবেন বলেও জানান তিনি।

সর্বাধিক পঠিত

কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …

খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …

জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির

বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …

বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …

বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …

কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও

ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …

মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …

জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা

প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …