সিলেটে ছাত্রলীগ কর্মীর হাত-পায়ের রগ কর্তন, অভিযোগ শিবিরের বিরুদ্ধে

রগ-কাটা
সিলেট

সিলেটে ছাত্রলীগের এক কর্মীর হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরিবার এজন্য ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে অভিযোগ আনলেও সংগঠনটি তা অস্বীকার করেছে।

মঙ্গলবার রাতে ১০টার দিকে নগরের লাক্কাতুরা এলাকায় এ ঘটনা ঘটে বলে সিলেট বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান।

আহত রাহাত হোসেন (২৪) নগরের বনকলাপাড়া এলাকার ফারুক হোসেনের ছেলে। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি আনিসুর রহমান বলেন, “মঙ্গলবার রাতে অজ্ঞাতপরিচয় একদল লোক রাহাতের ওপর হামলা চালায়। এ সময় তার দুই পা ও হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হামলাকারীরা। তবে কারা এই হামলা চালিয়ে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

“আহত যুবক হামলাকারীদের চিনতে পারেননি বলে পুলিশকে জানিয়েছেন। তবে তার পরিবার বলছে, এ বিষয়ে তারা পরে জানাবে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

তবে আহত রাহাতের বাবা ফারুক বলেন, “গতকাল আমার ছেলের এক বন্ধুর বাবা মারা গেছে। এজন্য রাহাত তার বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল। সেখানে কয়েকজন হেমলেট পরা লোক এসে তাকে কুপিয়ে চলে যায়। তার হাত ও পায়ের রগ কেটে যাওয়ার পাশাপাশি পায়ের হাড্ডি ভেঙে গেছে।

“রাহাতের বাম হাতের দুটি আঙ্গুল আলাদা হয়ে গেছে। তার সারা শরীরে আঘাত করা হয়েছে। সন্ধ্যার দিকে তার অস্ত্রোপচার করা হবে।”

রাহাত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন জানিয়ে তার বাবা বলেন, “প্রায় আট থেকে নয় মাস আগে পাড়ায় জামায়াত ও শিবিরের লোকজনের সঙ্গে রাহাতের ঝামেলা হয়েছিল। পরে বিষয়টি পাড়ার মুরুব্বীরা বসে সমাধান করেন। পূর্ব শত্রুতার জেরে তারা এ হামলা করেছে।”

হামলার অভিযোগ অস্বীকার করে ছাত্রশিবিরের সিলেট মহানগরের সাবেক সভাপতি শরীফ মাহমুদ বলেন, “ডাকসু নির্বাচনের জন্য আমরা ব্যস্ত ছিলাম। আমি কেন্দ্রে আছি। তবে কিছু হলেই ছাত্রশিবিরের নাম বলা হয়। এগুলো ভিত্তিহীন, মিথ্যা অভিযোগ।”

ছাত্রশিবির সিলেট মহানগরের সভাপতি শাহীন আহমদ বলেন, “এ ধরনের ঘটনা আমার জানা নেই। আমি খবর নিয়েছি আমাদের কোনো ভাই এ বিষয়ে সম্পৃক্ত নন। এ ধরনের ঘটনা শিবির কখনো করে না এর আগেও আপনারা দেখেছেন। পরবর্তীতে আমাদের উপর দোষ চাপানো হয়। এগুলো ভিত্তিহীন।”

সর্বাধিক পঠিত

কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …

খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …

জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির

বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …

বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …

বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …

কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও

ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …

মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …

জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা

প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …