নির্বাচনের আগে অনুমোদন পাওয়া উন্নয়নমূলক কাজকে নিজেদের অর্জন হিসেবে দেখাল ডাকসু
চীন সরকারের অর্থায়নে মেয়েদের হল নির্মাণ এবং তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার (টিকা) সহায়তায় মেডিকেল সেন্টার আধুনিকায়নের বিষয়টি নিজেদের অর্জন হিসেবে উল্লেখ করেছে ডাকসু।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন হওয়ার প্রায় দুই মাস আগে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পাওয়া একটি উন্নয়ন প্রকল্পকে নিজেদের অর্জন হিসেবে দেখিয়েছে ডাকসু নেতারা। একই সঙ্গে চীন সরকারের অর্থায়নে মেয়েদের হল নির্মাণ এবং তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার (টিকা) সহায়তায় মেডিকেল সেন্টার আধুনিকায়নের বিষয়টিও নিজেদের অর্জন হিসেবে উল্লেখ করেছে তারা।
গত ১৭ সেপ্টেম্বর ডাকসু তাদের এক বছরের কর্মকাণ্ড নিয়ে আয়োজিত অনুষ্ঠানে ‘ডাকসুর এক বছর, কার্যক্রম ও জবাবদিহি প্রতিবেদন’ উপস্থাপন করে। প্রতিবেদনের শুরুতেই ২ হাজার ৮৪০ কোটি ৩৯ লাখ টাকার ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন’ প্রকল্পের ‘ভিত্তিপ্রস্তর স্থাপন’কে ডাকসুর অর্জন হিসেবে উল্লেখ করা হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, প্রকল্পটি প্রশাসনিক কাঠামোর মধ্যেই বাস্তবায়িত হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের তথ্যমতে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে নেওয়া প্রায় ২ হাজার ৮৪১ কোটি টাকার বিশেষ প্রকল্পটি মূলত ২০২০ সালে প্রণীত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি ‘মাস্টারপ্ল্যান’-এর প্রথম পর্যায়ের অংশ। ২০২০ সাল থেকে এর প্রাথমিক প্রক্রিয়া শুরু হলেও গত ৫ আগস্টের পর প্রকল্পটি চূড়ান্ত গতি পায়।
গত বছরের ৩০ জুলাই একনেক থেকে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়, যা ডাকসু নির্বাচনের অন্তত দুই মাস আগে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট প্ল্যান বহু বছরের পুরোনো। ডাকসু নির্বাচনের আগে থেকেই এসব পরিকল্পনা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি মাস্টার প্ল্যানের অংশ হিসেবে চলে আসছে।’
তিনি বলেন, ‘এটা তাদের রাজনৈতিক দাবি। ডাকসু হয়তোবা নিজেদের একটা বিকল্প প্রশাসক বা প্রশাসন হিসেবে ভাবছে।’
ডাকসু তাদের ‘স্বাস্থ্যসম্মত আবাসন নিশ্চিতের প্রচেষ্টা’ অংশে ২৪৪ কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৫০০ আসনের ছাত্রীদের জন্য নতুন হল নির্মাণের কথা উল্লেখ করেছে। এ বিষয়ে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দুই দফা আলোচনার কথাও প্রতিবেদনে বলা হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের তথ্যমতে, আবাসন সংকট মেটাতে একাধিক বিদেশি সংস্থা ও সরকারের সঙ্গে যোগাযোগের ধারাবাহিকতায় ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর চীনা দূতাবাস থেকে আনুষ্ঠানিকভাবে একটি চিঠি আসে। এতে তারা নীতিগতভাবে একটি হল নির্মাণে সম্মতি জানায়।
চিঠি পাওয়ার পরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করে। অর্থাৎ, এ উদ্যোগটিও ডাকসু নির্বাচনের অন্তত এক বছর আগে শুরু হয়।
উপ-উপাচার্য অধ্যাপক আলফেছানী বলেন, ‘ডাকসু নির্বাচন প্রক্রিয়া শুরুর আগেই চীনা সরকারের আগ্রহে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু হয়েছিল। বিভিন্ন জায়গা নির্বাচনসহ নানা বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে প্রকল্পটি পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে। এটা আমার কাছে বোধগম্য নয় ডাকসু কেন করছে। হয়তোবা সস্তা রাজনৈতিক কৌশল হিসেবে তারা এটাকে ব্যবহার করতে চায়।’
এ ছাড়া তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার (টিকা) সহায়তায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে মেডিকেল সেন্টার আধুনিকায়নের বিষয়টিও নিজেদের অর্জন হিসেবে উল্লেখ করেছে ডাকসু।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী, গত বছরের ২০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের সংস্কারসহ উন্নয়নমূলক কাজের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও টিকার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং টিকার সমন্বয়ক মোহাম্মেদ আলী আরমাআন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এটিও ডাকসু নির্বাচনের প্রায় তিন সপ্তাহ আগে হয়।
ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক এম. এম. আল মিনহাজ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‘মেডিকেল সেন্টারের প্রজেক্টটাতে নির্বাচনের আগে থেকেই আমরা যুক্ত ছিলাম। তখন কোষাধ্যক্ষ স্যার আমাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে আপত্তি জানালে আমরা বৃহত্তর স্বার্থে বিরত থাকি।’
তিনি বলেন, ‘ডাকসু নির্বাচনের পর, আমরা এতে যুক্ত হই, তাদের সাথে মিটিং করি, ইনপুট দেই। অন্য দুটি প্রকল্পগুলোতেও আমরা নানাভাবে ইনপুট দেই, প্রকল্প দ্রুতগতিতে যেন হয় সেজন্য আমরা চেষ্টা করেছি।’
এ বিষয়ে ডাকসুর ভিপি সাদিক কায়েম টিবিএসকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয়, প্রকল্পের অর্থ দ্রুত ছাড় হয়, সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা অর্থ সচিব, অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং প্রায় চার-পাঁচ মন্ত্রণালয়ের প্রতিনিধির সাথে সাক্ষাৎ করেছি, মিটিং করেছি। শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে তাগাদা দিয়েছি, এটাই তো ডাকসুর কাজ। প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনেও আমরা উপস্থিত ছিলাম। কিন্তু বিএনপি সরকার আসার পর আবার এ প্রকল্প রিভিউতে পাঠানো হয়েছে।’
সংবাদসূত্র
সর্বাধিক পঠিত
কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …
খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …
জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির
বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …
বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …
বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …
কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও
ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …
মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …
জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা
প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …