এডিপির টাকায় কেনা সাইকেলে জামায়াত এমপির ‘স্টিকার’

প্রতারণা
চুয়াডাঙ্গা

সরকারি উন্নয়ন বরাদ্দের (এডিপি) অর্থে কেনা বাইসাইকেলে বসানো হলো চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের নামের ‘সৌজন্য’ স্টিকার। সরকারি টাকায় কেনা উপহারে ব্যক্তির নাম ব্যবহার নিয়ে এ ঘটনায় আলমডাঙ্গায় তীব্র বিতর্ক তৈরি হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের এডিপির চতুর্থ কিস্তির অতিরিক্ত বরাদ্দের অর্থে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী এবং অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য হুইলচেয়ার কেনা হয়।

রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শুরুর আগে বাইসাইকেলগুলোর মাডগার্ডে চোখে পড়ে সংসদ সদস্যের নামের স্টিকার। সেখানে লেখা ছিল শিক্ষা সহায়তা উপহার, এডিপির অর্থায়নে , সৌজন্যে মাসুদ পারভেজ , মাননীয় সংসদ সদস্য-৭৯ , চুয়াডাঙ্গা-১।

সরকারি অর্থে কেনা সামগ্রীতে ব্যক্তির নামে এমন প্রচার কেন এ প্রশ্ন উঠতেই শুরু হয় আলোচনা।

বিষয়টি জানাজানি হওয়ার পর স্টিকারগুলো খুলে ফেলা হয়। ফলে সরকারি বরাদ্দের অর্থে কেনা সামগ্রীকে ঘিরে ব্যক্তিগত সৌজন্য প্রচারের এই উদ্যোগ নিয়ে উপস্থিতদের মধ্যেও নানা প্রশ্ন দেখা দেয়।

তবে পুরো বিষয়টি থেকে নিজেকে দূরে রেখেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

সাংবাদিকদের তিনি বলেন, সাইকেলে আমার নামে স্টিকার লাগানোর বিষয়টি আমার আগে জানা ছিল না। আলমডাঙ্গায় আসার সময় পথেই বিষয়টি জানতে পারি। জানার পরই স্টিকারগুলো খুলে ফেলার জন্য বলেছি। সরকারি অর্থে কেনা সামগ্রীতে এভাবে কারও নাম ব্যবহার করা ঠিক হয়নি।

স্থানীয় কয়েকজনের অভিযোগ, স্টিকার লাগানোর সঙ্গে উপজেলা পরিষদের সিএ জসিম উদ্দিন এবং সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে পরিচিত উপজেলা জামায়াতের এক নেতার সম্পৃক্ততা থাকতে পারে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

প্রশ্ন উঠেছে-সরকারি অর্থে কেনা একটি সামগ্রীতে সংসদ সদস্যের নামের সৌজন্যে স্টিকার লাগানোর উদ্যোগ নিলেন কারা , কী উদ্দেশ্যে এবং কার অনুমতিতে? যদিও সংসদ সদস্য নিজেই বিষয়টি জানতেন না বলে দাবি করেছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এডিপির অতিরিক্ত বরাদ্দের অর্থেই এসব বাইসাইকেল, ক্রীড়া সামগ্রী ও হুইলচেয়ার কেনা হয়েছে। অর্থাৎ এসব সামগ্রী কেনার অর্থ এসেছে সরকারি বরাদ্দ থেকে। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে তা উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ, ভেটেরিনারি সার্জন তরিকুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা মেজর আহমেদ, সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলা উদ্দিন ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ইমরুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু , উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, পৌর জামায়াতের আমির মাহের আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা ও পৌর জামায়াতের সেক্রেটারি মুসলিম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ , সরকারি কর্মকর্তা এবং উপকারভোগীরা।

সর্বাধিক পঠিত

কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …

খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …

জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির

বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …

বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …

বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …

কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও

ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …

মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …

জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা

প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …