ঢাবিতে এক শিবির কর্মী ৬ মাসের জন্য বহিষ্কার, সিটও বাতিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে এক আবাসিক শিক্ষার্থীকে মারধর ও হুমকির অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহফুজকে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার বরাদ্দকৃত আসনও বাতিল করেছে হল প্রশাসন। বিজয় একাত্তর হল প্রাধ্যক্ষের কার্যালয় থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।

‎নোটিশে বলা হয়, গত ১৯ জুলাই দিবাগত রাত প্রায় ১১টা ৫০ মিনিটে হলের যমুনা ব্লকের অতিথিকক্ষ-সংলগ্ন ওয়াশরুম ব্যবহারের ঘটনাকে কেন্দ্র করে আবাসিক শিক্ষার্থী আহমেদ শাহরিয়ার নীড় (টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ) ও অভিযুক্ত আব্দুল্লাহ আল মাহফুজের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনার তদন্তে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি মাহফুজের সংশ্লিষ্টতার সত্যতা পেয়েছে, যা বিশ্ববিদ্যালয় ও হলের শৃঙ্খলাবিরোধী বলে উল্লেখ করা হয়। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে গত ৬ আগস্ট থেকে আব্দুল্লাহ আল মাহফুজকে ছয় মাসের জন্য বিজয় একাত্তর হল থেকে বহিষ্কার এবং তার বরাদ্দকৃত আসন বাতিলের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

 

‎ঘটনার সূত্রপাত হয় গত ১৯ জুলাই রাতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল চলাকালে। অভিযোগ অনুযায়ী, ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে আহমেদ শাহরিয়ার নীড়ের সঙ্গে আব্দুল্লাহ আল মাহফুজের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মাহফুজ নীড়কে মারধর করেন এবং তাকে নিজের কক্ষে নিয়ে যাওয়ারও চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

‎ঘটনার পর বিজয় একাত্তর হল ছাত্রদল হল প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দেয়। ওই অভিযোগের ভিত্তিতে হল প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মাহফুজকে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার এবং তার আসন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বাধিক পঠিত

কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …

খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …

জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির

বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …

বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …

বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …

কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও

ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …

মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …

জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা

প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …