জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ
লক্ষ্মীপুরের রায়পুরে রেস্টুরেন্টের খাবারের বকেয়া ২০ হাজার টাকা পরিশোধ করতে চাওয়ায় একটি মিনি চাইনিজ রেস্টুরেন্টে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। ঘটনার পর থেকে টানা তিন দিন ধরে প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় ভেতরে রাখা কাঁচামাল পচে বিপুল ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী শাহাদাত হোসেন।
অভিযুক্ত ব্যক্তি হলেন সাইয়্যেদ জাহেদ ইজ্জুদ্দীন তাহের জাবিরী আল মাদানী। তিনি উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী এবং হায়দারগঞ্জ বাজার বড় মসজিদের খতিব হিসেবে কর্মরত। ভুক্তভোগী শাহাদাত হায়দারগঞ্জ বাজারের ‘ঘরোয়া ফুড অ্যান্ড কাবাব ঘর’-এর স্বত্বাধিকারী। তিনি বুধবার (২৮ অক্টোবর) রায়পুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগ সূত্রে ও কর্মচারীদের বরাতে জানা যায়, বিভিন্ন সময়ে মেহমান নিয়ে এসে খাবার খেয়ে মাওলানা জাহেদের কাছে গত পাঁচ মাস ধরে ২০ হাজার টাকা বকেয়া জমা হয়। গত ২৭ অক্টোবর সকালে পাওনা টাকা দাবি করলে তিনি ক্ষিপ্ত হয়ে ১২-১৩ জন সহযোগী নিয়ে এসে রেস্টুরেন্টের রান্নাঘরে এবং পরবর্তীতে মূল ফটকে তালা লাগিয়ে দেন। এসময় রেস্টুরেন্ট কর্মীদের জোরপূর্বক বের করে দেওয়া হয়, যার কিছু দৃশ্য সিসিটিভি ক্যামেরায় সংরক্ষিত রয়েছে বলে জানিয়েছে মালিকপক্ষ।
এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে সাইয়্যেদ জাহেদ জানান, তিনি রেস্টুরেন্টে কোনো তালা দেননি। উল্টো শাহাদাত নিজেই তালা দিয়ে তার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন বলে দাবি করেন তিনি।
হায়দারগঞ্জ বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে উভয়পক্ষের মধ্যে অর্থ লেনদেনের জটিলতার বিষয় রয়েছে। এ বিষয়ে রায়পুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নির্মল ত্রিপুরা জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে আগামী ৩১ অক্টোবর উভয়পক্ষকে থানায় ডাকা হয়েছে।
সর্বাধিক পঠিত
কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …
খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …
জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির
বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …
বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …
বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …
কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও
ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …
মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …
জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা
প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …