বগুড়ায় ছাত্রলীগ নেতার রগ কেটে দিয়েছে শিবির!

পরীক্ষা দিয়ে ফেরার পথে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের নেতা বেনজীর আহমেদকে (২২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা বেনজীরের হাত ও পায়ের রগ কেটে দিয়েছে। এ হামলার জন্য ছাত্রলীগ শিবিরকে দায়ী করেছে। পুলিশও এ হামলার জন্য শিবিরকেই সন্দেহ করছে।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের সাতমাথা-শেরপুর সড়কের কানুচগাড়ি এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। বেনজীর আহমেদ কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে শহরের মোহাম্মদ আলী হাসপাতাল এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল আলম প্রথম আলো ডটকমকে জানান, বেনজীরের বাঁ হাত ও পায়ের রগ কেটে গেছে। তাঁর শরীরের অন্যান্য আঘাত গুরুতর। তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হচ্ছে।

বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাশরাফী হিরো জানান, তিনি হাসপাতালে বেনজীরের সঙ্গে দেখা করেছেন। তাঁর অভিযোগ, ছাত্রশিবিরের ক্যাডাররা পরিকল্পিতভাবে ওই হামলা চালিয়েছে। তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে প্রথমে কুপিয়েছে ও পরে রগ কেটে দিয়েছে। পরে তাঁকে ফেলে রেখে যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সরকারি শাহ সুলতান কলেজকেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান চতুর্থ বর্ষের পরীক্ষায় অংশ নেন বেনজীর। সেখান থেকে তিনি রিকশায় শহরের সাতমাথায় ফিরছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কানুচগাড়ি এলাকায় দুর্বৃত্তরা বেনজীরের রিকশা থামায়। এ সময় তারা সবার সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে আহত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে বেনজীরকে প্রথমে শহরের মোহাম্মদ আলী হাসপাতাল এবং পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বেনজীর আহমেদ সরকারি আজিজুল হক কলেজের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তাঁর বাড়ি নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রামে বলে পুলিশ জানিয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম বলেন, ছাত্রলীগ নেতার ওপর এই হামলার সঙ্গে ইসলামী ছাত্রশিবির জড়িত থাকতে পারে। হামলার ধরন দেখে সন্দেহের তির শিবিরের দিকেই। অতীতেও তারা হাত-পায়ের রগ কাটার মতো হামলার সঙ্গে জড়িত ছিল।

ছাত্রশিবিরের বগুড়া শহর কমিটির প্রচার সম্পাদক মিজানুর রহমান বলেন, শিবির এ ধরনের জঘন্য হামলায় বিশ্বাসী নয়। এ হামলার সঙ্গে শিবিরের কোনো সংশ্লিষ্টতাও নেই। শিবিরও হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে।

সর্বাধিক পঠিত

কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …

খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …

জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির

বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …

বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …

বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …

কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও

ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …

মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …

জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা

প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …