মসজিদের টাকা আত্মসাতের চেষ্টা আ.লীগ ও জামায়াত নেতার!

অর্থ আত্মসাৎ
ফেনী

রাজনীতিতে প্রবল প্রতিপক্ষ হলেও মসজিদের ৫ লাখ টাকা টাকা আত্মসাতে জোট বেঁধেছিলেন ফেনীর সোনাগাজীর আওয়ামী লীগ ও জামায়াতের দুই নেতা। তবে তাদের অসৎ উদ্দেশ্য সফল হয়নি। এলাকাবাসী ও কর্তৃপক্ষের চাপের মুখে বৃহস্পতিবার উত্তোলিত টাকা ফেরত দিতে বাধ্য হন তারা।

সোনাগাজীর মাস্টার পাড়া দারুল ইমান জামে মসজিদে ঘটনাটি ঘটেছে ।
এরা হচ্ছেন সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের নেতা মফিজুল হক এবং সোনাগাজী খাদিজাতুল কোবরা (আলিম) মাদ্রাসার অধ্যক্ষ ও সোনাগাজী পৌর ৭নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কাসেম ।

জানা গেছে, পৌর এলাকার ৭নং ওয়ার্ডের মাস্টার পাড়া দারুল ইমান জামে মসজিদের সভাপতি মাওলানা এএসএম নুরনবী ও মোতয়াল্লি আমিনুল ইসলামের নামে ইসলামী ব্যাংক সোনাগাজী শাখায় ইতোপূর্বে একটি হিসাব খোলা হয়। হিসাব নং- ৩৬৮১। অ্যাকাউন্টে ৫ লাখ ১৩ হাজার ৩৩০ টাকা জমা হয়। এই টাকা আত্মসাত করতে সভাপতি ও মোতায়াল্লির ভুয়া রেজুলেশন তৈরি করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মফিজুল হক ও জামায়াত নেতা মাওলানা আবুল কাসেম। ভুয়া রেজুলেশনের কপি ব্যাংকে জমা দিয়ে গত ১৩ জানুয়ারি ৭০ হাজার টাকা এবং ১৯ জানুয়ারি ৪ লাখ ৪০ হাজার টাকাসহ মোট ৫ লাখ ১০ হাজার টাকা উত্তোলন করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেডএম কামরুল আনাম জানান, তার মধ্যস্ততায় আত্মসাতকারীরা বৃহস্পতিবার ইসলামী ব্যাংকে টাকাগুলো জমা দিয়ে ভুলের জন্য ক্ষমা চেয়েছেন।

ইসলামী ব্যাংকের শাখা ব্যাবস্থাপক এইচটিএম সামছুল হুদা জানান, তারা পরিচিত লোক হওয়ায় ভাল করে যাছাই-বাছাই করা হয়নি।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এএসএম নুরনবী টাকা উত্তোলনকারীদের বিচার হওয়া উচিত বলে জানান ।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মফিজুল হক ও জামায়াত নেতা আবুল কাসেম জানান, তারা টাকা উত্তোলন করে সাউথ ইস্ট ব্যাংকের একটি অ্যাকাউন্টে রেখেছিলেন।

সর্বাধিক পঠিত

কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …

খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …

জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির

বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …

বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …

বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …

কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও

ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …

মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …

জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা

প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …