হাশরের ময়দানে কোনো মার্কা থাকবে না, থাকবে শুধু দাঁড়িপাল্লা: জামায়াতের প্রার্থী রুহুল আমিন
লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির ও লক্ষ্মীপুর-২ আসনের দলের মনোনীত প্রার্থী রুহুল আমীন ভূঁইয়া বলেছেন, হাশরের ময়দানে কোনো মার্কা থাকবে না, থাকবে শুধু দাঁড়িপাল্লা। মানুষের ন্যায়বিচারের প্রতীক এই দাঁড়িপাল্লায় ভোট দিলে দেশে ন্যায় প্রতিষ্ঠিত হবে। মঙ্গলবার লক্ষ্মীপুর জেলার রায়পুরের কেরোয়া ইউনিয়ন পরিষদ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রুহুল আমিন ভূঁইয়া বলেন, ‘জামায়াত ক্ষমতায় এলে লক্ষ্মীপুরে রেললাইন স্থাপন হবে। একবার সুযোগ দিলে দেশের চেহারা বদলে যাবে। অতীতে জামায়াতের যেসব নেতা-মন্ত্রী ছিলেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল না।’
জামায়াতের জেলা আমিরের অভিযোগ করে বলেন, একদল ক্ষমতাহীন হওয়ার পর আরেক দল ক্ষমতায় আসার আগেই বিভিন্ন স্থাপনা দখল করে নিচ্ছে। দেশে মাদকের জায়গা নেই এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য ‘হ্যাঁ’ ভোট দিতে হবে, পাশাপাশি দাঁড়িপাল্লায়ও ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
জনসভায় সভাপতিত্ব করেন কেরোয়া ইউনিয়ন জামায়াতের আমির দেলোয়ার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য হারুনুর রশীদ। এসময় উপজেলা জামায়াত আমির উপজেলা চেয়ারম্যান প্রার্থী নাজমুল হুদা, কেরোয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী ইউনুস প্রমুখ উপস্থিত ছিলেন।
সর্বাধিক পঠিত
কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …
খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …
জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির
বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …
বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …
বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …
কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও
ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …
মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …
জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা
প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …