‘সে আমার দূরসম্পর্কের ভাবি’— পরকীয়া প্রেমিকার সঙ্গে আটকের পর জামায়াতকর্মী
বরিশালের মেহেন্দিগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগে সুজন আকন নামের জামায়াতে ইসলামীর এক কর্মীকে আটক করেছে এলাকাবাসী।
সোমবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম সাদেকপুর গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পরে মঙ্গলবার (৪ আগস্ট) দিনভর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও সমঝোতা না হওয়ায় তাকে থানায় হস্তান্তর করা হয়। মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক সুজন আকন একই গ্রামের কবির আকনের ছেলে। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, গত ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে হাওলাদার বাড়িতে একটি নির্বাচনী উঠান বৈঠক হয়। ওই বৈঠক থেকেই সৌদি আরবপ্রবাসী ফারুক হাওলাদারের স্ত্রী মিতু বেগমের সঙ্গে সুজনের পরিচয় হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের যোগাযোগ শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় বলে স্থানীয়রা দাবি করেন।
স্থানীয়দের অভিযোগ, ফারুক হাওলাদার প্রবাসে থাকার সুযোগে মিতু বেগমের সঙ্গে সুজনের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে এর আগে একবার পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছিল। তবে এরপরও তাদের যোগাযোগ অব্যাহত ছিল বলে অভিযোগ রয়েছে।
তারা আরো জানান, শ্বশুরবাড়ির চাপে মিতু বেগমের ফোন ব্যবহার বন্ধ থাকায় সুজন তাকে নতুন একটি মোবাইল ফোন কিনে দেন। পরে বিষয়টি মিতুর শ্বশুরবাড়ির লোকজনের নজরে আসে।
সোমবার রাতে মিতু বেগম সুজনকে বাড়িতে আসতে বলেন। পরে বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বাড়ির একটি কক্ষে তাদের দুজনকে একসঙ্গে দেখতে পান এবং আটক করেন।
আটকের বিষয়টি স্বীকার করে সুজন আকন বলেন, ‘সে (মিতু) আমার দূরসম্পর্কের ভাবি। তার কথা শুনে রাতে বাড়িতে গিয়েছিলাম। বিষয়টি নিয়ে আমাকে ফাঁসানো হয়েছে।’
স্থানীয় সূত্র জানায়, ফারুক হাওলাদার প্রায় সাত বছর ধরে সৌদি আরবে কর্মরত। তিন বছর আগে দেশে ফিরে তিনি চানপুর মোল্লা স্টেশন এলাকার মিতু বেগমকে বিয়ে করেন। তাদের একটি সন্তান জন্মের পাঁচ দিন পর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। প্রায় ছয় মাস আগে ফারুক আবার সৌদি আরবে চলে যান। এরপর থেকেই সুজনের সঙ্গে মিতুর ঘনিষ্ঠতা তৈরি হয় বলে স্থানীয়দের অভিযোগ।
এ বিষয়ে সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি সেলিম শিকদার বলেন, ‘আটক সুজন সংগঠনের কেউ নন। সভা-সমাবেশে অনেক মানুষ আসে, ছবি তোলে। একটি ছবি থাকা মানেই সে সংগঠনের নেতা বা কর্মী হয়ে যায় না।’
সর্বাধিক পঠিত
কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …
খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …
জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির
বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …
বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …
বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …
কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও
ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …
মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …
জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা
প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …