আওয়ামী লীগ নিষিদ্ধে প্রতিক্রিয়া: প্রত্যেকটি রাজনৈতিক দলের কার্যক্রম পরিচালনার পক্ষে জামায়াত

লীগ-পুনর্বাসন
ঢাকা

প্রত্যেকটি রাজনৈতিক দলের কার্যক্রম পরিচালনার পক্ষে নিজের দলের অবস্থান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিরোধী দলীয় নেতা বলেন, ‘আমরা চাই প্রিয় বাংলাদেশ রাজনীতির সুস্থ ধারায়, জনগণের প্রতি দায় ও দরদ নিয়ে, দেশের প্রতি ভালোবাসা নিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দল এ দেশে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করুক।’

শফিকুর রহমান আরও বলেন, ‘১৯৭৯ সালে অল পলিটিক্যাল পার্টি রিভাইভাল অ্যাক্টের মধ্য দিয়ে আওয়ামী লীগেরও আবার পুনর্জন্ম হয় বাংলাদেশে। সে সময়ে যে কয়টি দল ছিল, সবগুলো দলই রাজনীতি করার অধিকারটুকু ফিরে পায়। আমরাও পেয়েছি। আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের পাশাপাশি যে মহান ব্যক্তি এই উদ্যোগ নিয়েছিলেন, তাঁর প্রতিও কৃতজ্ঞতা আমরা আদায় করছি।’

জামায়াত আমির বলেন, ‘এই বিলে প্রস্তাব করা হয়েছে যে জিনিসটা, স্বাধীনতার পরে তখনকার শাসকও তা আনেননি। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানও আনেননি। তিনবারের অতি সম্মানীয় প্রধানমন্ত্রী, তিনিও আনেননি। এ জিনিসটা নিয়ে আসলেন সংজ্ঞায় অন্তর্ভুক্ত করে, ফ্যাসিস্টের একজন বিকৃত প্রতিভূ শেখ হাসিনা। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারও এর ধারাবাহিকতা রক্ষা করেছে।’

শফিকুর রহমান আরও বলেন, ‘কী আছে এতে? এতে তিনটা সংগঠনের নাম নেওয়া হয়েছে। তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলামী। পাক সেনা ও আরও কিছু সহযোগী ফোর্সের সাথে এই তিনটা রাজনৈতিক সংগঠনের নাম এসেছে। বর্তমান উপস্থাপনাতেও এদের নাম বলা হয়েছে। আল্লাহ ভালো জানেন, একাত্তরের এই চরম সময়ে কার কী ভূমিকা ছিল। আল্লাহ তায়ালা এর লেখক ও একমাত্র পূর্ণাঙ্গ সাক্ষী। বাকি আমরা আংশিক সাক্ষী।’

সর্বাধিক পঠিত

কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …

খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …

জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির

বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …

বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …

বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …

কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও

ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …

মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …

জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা

প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …