হাতীবান্ধায় জামাত-শিবির নেতার বিরুদ্ধে বিকাশ ব্যবসায়ীর লুটপাটের অভিযোগ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাসস্টান্ডে রংপুর মহানগর শিবির নেতা আসামের নেতৃত্বে বিকাশ ব্যবসায়ীর উপর হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে।
শনিবার (০৫ এপ্রিল) রাতে উপজেলার বড়খাতা বাজে স্ট্যান্ড এলাকায় এ ঘটনাটি ঘটে। এ-ঘটনায় ভুক্তভোগী বিকাশ ব্যবসায়ী হাতীবান্ধা থানায় ৯ জন জামাত শিবিরের নেতাকর্মীর বিরুদ্ধ অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার রাতে বড়খাতা বাস স্ট্যান্ড এলাকার বিকাশ ব্যবসায়ী আশরাফুল ইসলাম নয়নের কাছে পরিকল্পিতভাবে এসে চাঁদা দাবি করে শিবিরের সাবেক নেতা আসাম,জয়নাল আবেদীসহ ৬ থেকে ৭ জন। এ সময় বিকাশ ব্যবসায়ী টাকা দিতে অস্বীকার করলে তার ওপর ক্ষিপ্ত হয়ে দোকান ভাঙচুর ও নগদ ১০ লক্ষ টাকা এবং বিকাশের লেনদেনে ব্যবহৃত মোবাইল লুট করে নিয়ে যায়। এরপর স্থানীয়রা ছুটে এলে তারা ঘটনা থেকে শটকে পড়ে। এরপর ব্যবসায়ী ও শিবির নেতাদের মধ্যে রাত ভর উত্তেজনা দেখা দেয়।
এ বিষয়ে ভুক্তভোগী বিকাশ ব্যবসায়ী আশরাফুজ্জামান নয়ন বলেন, আমি একজন বিকাশের দোকানদার দীর্ঘদিন ধরে বিকাশের ব্যবসা করে আসছি। আমি মাগরিবের নামাজ পড়ে এসে দেখি আমার দোকানের সামনে কয়েকজন ছেলে গ্যাঞ্জাম করতেছে, পরে আমি তাদেরকে বলি এখন দোকানদারীর সময় আপনারা চলে যান! ১০ থেকে ১৫ মিনিট পর তারা আবার পরিকল্পিতভাবে এসে আমার দোকানে হামলা চালায় এবং দোকানে থাকা ১০ লক্ষ টাকা ও মোবাইল লুট করে নিয়ে যায়।এ বিষয়ে আমি স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
অভিযুক্ত রংপুর মহানগরের শিবির নেতা আসাম বলেন, গতকালের ঘটনাটি মিথ্যা ও বানোয়াট। অটো ভ্যানচালকের সাথে তার ঝামেলা মিটমাট করতে গিয়ে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। কোন প্রকার হামলা বা লুটপাট হয়নি বলে তিনি দাবী করেন।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা জামাতের আমির হাসান আলীকে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সর্বাধিক পঠিত
কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …
খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …
জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির
বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …
বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …
বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …
কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও
ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …
মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …
জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা
প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …