গ্রেফতার না দেখাতে ছাত্রলীগ নেতার পক্ষে দাঁড়ালেন জামায়াত আইনজীবী

লীগ-পুনর্বাসন
ঢাকা

জুলাই আন্দোলনের সময় ঢাকার কলাবাগান এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক সালাউদ্দিন জাবেদকে মারধরসহ হুমকির মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কলাবাগান থানার সাবেক সহসভাপতি সাদাফ আহমেদ অনিক এবং শাহবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামালকে গ্রেফতার দেখানো হয়েছে।

 

এরমধ্যে সাদাফ আহমেদ অনিককে গ্রেফতার না দেখানোর পক্ষে শুনানি করেন জামায়াতের আইনজীবী আব্দুক রাজ্জাক। বুধবার মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তাদের গ্রেফতার দেখানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার এসআই সামছুল হক সুমন তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির দিন বুধবার (১৭ সেপ্টেম্বর) ধার্য করেন। এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন তাদের এ মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানি করেন। সাদাফ আহমেদ অনিককে গ্রেফতার না দেখানোর পক্ষে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি এবং জামায়াতের আইনজীবী আব্দুক রাজ্জাক।

তিনি দাবি করেন, এ আসামির দলীয় কোনো পদপদবি নেই। পরে আদালত তাদের তাদের গ্রেফতার দেখানোর আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের প্রসিকিউট শামছুদ্দোহা সুমন।

মামলার বিবরণ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ১৭ জুলাই সকাল ১০টার দিকে সালাউদ্দিন জাবেদ পূর্ব নির্ধারিত কর্মসূচীতে অংশগ্রহণের জন্য রাসেল স্কোয়ার থেকে সাইন্সল্যাবের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কলাবাগান ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে সামনে যুবলীগ/ছাত্রলীগ নেতাকর্মীরাতার মোবাইল চেক করে। ছবি/ভিডিও পাওয়ায় তাকে মারধর করে, হুমকি-ধামকি দেয়। তার মানিব্যাগে থাকা চার হাজার টাকাও নিয়ে নেয়।

এ ঘটনায় সালাউদ্দিন জাবেদ গত বছরের ২৭ অগাস্ট কলাবাগান থানায় মামলা দায়ের করেন। গত ২৭ মে অনিককে এবং ২৪ ফেব্রুয়ারি মোস্তফা কামালকে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

সর্বাধিক পঠিত

কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …

খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …

জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির

বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …

বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …

বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …

কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও

ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …

মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …

জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা

প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …