মেয়ের সঙ্গে প্রেম করায় শিবির নেতাকে মারপিট জামায়াত নেতার

নির্যাতন
ফেনী

ফেনীর সোনাগাজীতে প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছো জানাতে গিয়ে হামিদ হোসেন (২৭) নামে এক প্রেমিক ব্যাপক নির্যাতনের শিকার হয়েছে। এ ঘটনায় করা পাল্টাপাল্টি মামলায় প্রেমিক ও প্রেমিকার ভাই উভয়কেই গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২৯ আগস্ট রোববার দিনগত রাতে উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া এলাকায় জামায়াত নেতা আবদুল হাইয়ের বাড়িতে ওই নির্যাতনের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া এলাকায় জামায়াত নেতা আবদুল হাইয়ের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের চর বদরপুর এলাকার বেলায়েত হোসেনের ছেলে ও উপজেলা ছাত্র শিবিরের উত্তর শাখার সাবেক সভাপতি হামিদ হোসেনের। গত রোববার দিনগত রাতে প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে শিবির নেতা হামিদ হোসেনকে আটক করে প্রেমিকার ভাই দীন মোহাম্মদ।

এ সময় হামিদের জামা খুলে বিদ্যুতের খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে ব্যাপক মারধর ও নির্যাতন করা হয়। নির্যাতনের সেসব ছবি মোবাইল ফোনে তুলে ফেসবুকে পোস্টও করেন তিনি। মুর্হুতেই ফেসবুকে ছবিগুলো ভাইরাল হয়। এরমধ্যেই হামিদকে পুলিশে সোপর্দ করে প্রেমিকার পরিবার।

এ ঘটনায় সোমবার (৩০ আগস্ট) দুপুরে মেয়ের বাবা জামায়াত নেতা মাওলানা আবদুল হাই বাদী হয়ে শিবির নেতা হামিদ হোসেনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের চেষ্টার অভিযোগে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।

অপরদিকে, নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের অভিযোগে হামিদের বাবা বেলায়েত হোসেন বাদী হয়ে মেয়ের ভাই দীন মোহাম্মদকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় পাল্টা আরেকটি মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, উভয়পক্ষই জঘন্য অপরাধ করেছে। তাদের শাস্তি নিশ্চিত করতে আইনানুগ সকল ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত

কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …

খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …

জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির

বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …

বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …

বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …

কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও

ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …

মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …

জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা

প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …