সিলেটে ছাত্রলীগ কর্মীর রগ কর্তন

রগ-কাটা
সিলেট

সিলেটে শাহপরাণ থানা ছাত্রলীগের এক কর্মীর হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আহত পংকি মিয়ার ডান হাতের কব্জি এবং দুই পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। গুরুতর অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত ৮টায় এ রিপোর্ট লেখার সময় পংকি মিয়ার জরুরি অস্ত্রোপাচার চলছিল। সিলেট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র পংকি সদর উপজেলার খাদিমপাড়ার রাজন মিয়ার ছেলে। শহরতলীর শাহপরাণ (রহ.) মাজার গেইট সংলগ্ন এলাকায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সংগঠিত এ হামলার জন্য শিবির ও ছাত্রদলকে দায়ী করেছে ছাত্রলীগ।

সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী সমকালকে বলেন, শাহপরানের লালকাটংগী এলাকায় একটি ক্রিকেট টুর্নামেন্ট থেকে ফেরার পথে মোটর সাইকেলযোগে কয়েকজন যুবক এসে পংকি মিয়ার ওপর হামলা চালায়। হামলাকারীরা পংকি মিয়ার ডান হাতের কব্জির রগ এবং দুই পায়ের হাটুর পেছনের রগ কেঁটে দিয়েছে। এতে ডান পা হাটু থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানান ছাত্রলীগ নেতা রায়হান। ইতিমধ্যে তাকে ৪-৫ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মাস খানেক আগে শাহপরাণ এলাকায় শিবির একটি ব্যানার টানালে পংকি মিয়া তা নামিয়ে ফেলেন জানিয়ে রায়হান চৌধুরী বলেন, এজন্য তার ওপর শিবির হামলা করেছে। সাম্প্রতিক সময়ে শিবিরের সঙ্গে ছাত্রদলের আঁতাত হয়েছে বলেও জানান তিনি। দু’পক্ষই এ হামলায় জড়িত বলে দাবি তার।

শাহপরাণ থানার ওসি মো. সাখাওয়াত ঘটনার সত্যতা স্বীকার করে সমকালকে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বাধিক পঠিত

কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …

খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …

জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির

বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …

বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …

বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …

কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও

ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …

মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …

জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা

প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …