শিক্ষকদের রেখে সটকে পড়েন জামায়াতপন্থী নেতা আজিজী, পুলিশের লাঠিচার্জ, ক্ষোভে ঢাকা ছেড়েছেন অনেকেই

মুনাফেকি আচরণ
ঢাকা

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দেওয়ার প্রজ্ঞাপন জারির দাবিতে গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত কিছু শিক্ষক। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে এই কর্মসূচির নেতৃত্ব দেন এক সময়ে আওয়ামীপন্থী এবং বর্তমানে জামায়াতপন্থী শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজী। সারাদেশ থেকে কয়েকশ শিক্ষককে ঢাকায় ডেকে এনে তাদের রেখে মন্ত্রণালয়ে চা-নাশতা খাওয়া এবং প্রেসক্লাবের সামনে তাদের রেখে অন্যত্র সটকে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকরা। একটি অংশকে নিয়ে তিনি শহীদ মিনারে অবস্থান নিলেও অন্য একটি অংশকে পুলিশের লাঠিপেটা, জলকামান ও সাউন্ড গ্রেনেডের মুখে ফেলে যান। ফলে আজিজীর নেতৃত্বে একাংশ শহীদ মিনারে অবস্থান নিলেও বিক্ষুব্ধ অন্য অংশের শিক্ষকরা রাতেই ঢাকা ত্যাগ করেন। তবে প্রিন্সিপাল আজিজী কমসূচি চালিয়ে যাওয়া এবং আজ থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন।

জানা যায়, মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দেওয়ার প্রজ্ঞাপন জারির দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান গ্রহণ করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শতাধিক শিক্ষক। তারা সকাল ১টায় জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে আশপাশের এলাকাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন এই এলাকায় চলাচলকারী সাধারণ নাগরিকগণ। পুলিশ বারবার শিক্ষকদের মূল সড়ক ছেড়ে দিয়ে কর্মসূচি পালনের অনুরোধ জানালেও সড়ক অবরোধ করেন রাখেন তারা। এ অবস্থায় দুপুরে আন্দোলনকারী শিক্ষকদের একটি প্রতিনিধি দলকে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সচিবালয়ে ডেকে তাদের সাথে মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠক করেন এবং দাবির বিষয়ে আশ্বস্ত করা হয়। তবে তারা ফিরে এসে জানান, সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় এ বৈঠক ফলপ্রসূ হয়নি এবং কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

জাতীয়করণপ্রত্যাশী জোটের আহ্বায়ক প্রিন্সিপাল মাঈন উদ্দিন ও সদস্য সচিব প্রিন্সিপাল দেলোয়ার হোসেন আজিজী প্রেসক্লাবের সামনে ঘোষণায় বলেন, প্রেসক্লাবের সামনে থেকে সরে তারা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঢাকা ছাড়বেন না। দ্বিতীয়টি হলো- মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করবেন।

এই ঘোষণা দিয়ে আন্দোলনে নেতৃত্ব দেয়া প্রিন্সিপাল আজিজী শিক্ষকদের একটি অংশকে নিয়ে শহীদ মিনারের দিকে রওনা হলেও অন্য পক্ষটি রাস্তায় অবস্থান নিয়ে কর্মসূচি পালন করতে থাকেন। তারা রাস্তা না ছাড়ায় তাদের সরিয়ে দিতে দুপুর পৌনে ২টার দিকে অ্যাকশনে যায় পুলিশ। এক পর্যায়ে পুলিশের পক্ষ থেকে তাদের ছাত্রভঙ্গ করতে লাঠিচার্জের পাশাপাশি রঙিন পানি ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। এতে ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষকরা। এতে শিক্ষকরা অবস্থান থেকে সরে গেলে প্রেস ক্লাব এলাকার সড়কে যানচলাচল স্বাভাবিক হয়। প্রথমে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। এরপর লাঠিচার্জ শুরু করে। এতে বেশ কয়েকজন শিক্ষক রাস্তায় পড়ে যান এবং আহত হন। এদের মধ্যে তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন-মাহাম্মদ শফিকুল ইসলাম কাজল, গণপতি হাওলাদার ও মো. আক্কাস আলী। এছাড়া ৬ জন শিক্ষককে আটক করা হলেও পরবর্তীতে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

 

পুলিশের হামলার শিকার খিলগাঁও মডেল স্কুলের শিক্ষক আজিবর আলী বলেন, সরকার শিক্ষকদের দাবি পূরণে গড়িমসি করছে। চাকরি করছি ১৭ বছর। তার মধ্যে আন্দোলন করেই ১৫ বছর পার। এভাবে আর কতদিন আন্দোলনে আসা যায়? সেজন্য আমরা চেয়েছিলাম আজই এর একটা সমাধান হোক। কিন্তু আমাদের নেতারা মন্ত্রণালয়ের সঙ্গে মিটিং করে চা-নাশতা খেয়ে প্রেস ক্লাবে আমাদের রেখে শহীদ মিনারে চলে গেছেন। আমরা খাইলাম মাইর। উনাদের কিছু হইলো না।

বরিশাল থেকে আসা আসাদুজ্জামান নামে এক শিক্ষক বলেন, তারা এখানে এসে কী কর্মসূচি মাইকে বললেন তা হইচইয়ের মধ্যে শুনতেও পাইনি। দেখলাম এক পক্ষ মিছিল নিয়ে চলে যাচ্ছে। আমি আমার স্কুল থেকে আসা অন্য শিক্ষকদের খুঁজতে শুরু করেছি, তখনই পুলিশ হামলা চালিয়েছে। আমরা নেতাদের এমন দায়িত্বহীনতা এবং পুলিশের ন্যক্কারজনক হামলার প্রতিবাদ জানাচ্ছি।

দিদারুল আলম নামে এক শিক্ষক বলেন, আমাদের শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলনকে প- করে দিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এটা কোনোভাবেই কাম্য নয়। প্রয়োজনে আমদের লাশ যাবে, আমরা সরব না। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে তালা মেরে দেব।

এদিকে পুলিশ বলছে, দীর্ঘদিন ধরে শিক্ষকদের এই কর্মসূচি চলায় প্রেসক্লাব এলাকায় যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল। এই অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছিল বলে জানা গেছে।
বিকেলে জাতীয় প্রেসক্লাবে থাকা একাধিক শিক্ষক বলেন, না, আর ঢাকায় থাকতে চাই না। উনারা আন্দোলন করুক। আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। এমন নেতাদের পেছনে থেকে মার খাওয়া ছাড়া কিছুই হবে না। সবাইকে নিয়ে শহীদ মিনারে গেলে শিক্ষকদের এমন মার খেতে হতো না।

এদিকে শিক্ষকদের একটি অংশকে নিয়ে নিরাপদে শহীদ মিনারে অবস্থান নেয়া জামায়াতপন্থী শিক্ষক নেতা প্রিন্সিপালা দেলোয়ার হোসেন আজিজী বলেন, রাতে শহীদ মিনারে আমাদের অবস্থান কর্মসূচি চলবে। সোমবার থেকে কর্মবিরতি সেটিও করা হবে। তিনি বলেন, রাতে (গতকাল) আমরা বৈঠকে বসবো, সেখান থেকে নতুন কোন সিদ্ধান্ত হলে বা সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুনির্দিষ্ট ঘোষণা আসলে তখন বিষয়টি বিবেচনা করা হবে।

সর্বাধিক পঠিত

কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …

খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …

জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির

বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …

বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …

বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …

কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও

ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …

মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …

জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা

প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …