জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী আ.লীগের উপদেষ্টা!
রাজনীতিতে রং বদল নতুন কিছু নয়। তবে কখনো কখনো সেই বদল এতটাই দ্রুত ও জটিল হয় যে, প্রশ্ন ওঠে রাজনৈতিক পরিচয়ের বিশ্বাসযোগ্যতা নিয়েই। পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে তেমনই এক বিতর্কের কেন্দ্রে এখন ১০ দলীয় জোটের প্রার্থী ডা. জহির উদ্দিন আহমেদ।
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের মনোনয়ন পাওয়া ডা. জহির উদ্দিন একসময় রাঙ্গাবালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।
সেই সময়ই তাঁর নাম জড়িয়ে যায় উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সঙ্গে। এখন তিনি বলছেন, কখনো আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ দল)-এর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তবে তখনকার ভিডিও ও স্থির চিত্রের সঙ্গে তথ্যগুলো বলছে ভিন্ন কথা।
১৯ ভোটের ব্যবধান উত্থান
২০১৯ সালের পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াতকলম প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে পরাজিত করেন ডা. জহির উদ্দিন। মাত্র ১৯ ভোটের ব্যবধানে জয়ী হয়ে চেয়ারম্যান হন তিনি। স্থানীয় রাজনীতিতে তখন থেকেই ‘প্রভাবশালী স্বতন্ত্র’ হিসেবে তাঁর অবস্থান তৈরি হয়।
২০২৪ সালে ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হন ডা. জহির। নির্বাচন চলাকালেই ৩ মে তাঁকে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত করার ঘোষণা আসে।
এর কিছুদিন পরই তিনি নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন।
লিখিত ঘোষণা ও ভিডিও বিতর্ক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের একাধিক নেতা জানান, তৎকালীন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিবের নির্দেশে ডা. জহিরকে আওয়ামী লীগের উপদেষ্টা করার লিখিত ঘোষণা দেওয়া হয়েছিল। ওই ঘটনার পর থেকেই তিনি নিয়মিত আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে অংশ নিতেন। সেই সময়ের একাধিক ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল বলেও দাবি তাঁদের।
কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের তিন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গেই সেইসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেনের সঙ্গে একটি দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার আগে একান্তভাবে তাঁরা দুজনে কথা বলছিলেন। এমনকি তৎকালীন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিবের সঙ্গে তাঁর খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানা গেছে।
৫ আগস্টের পর নতুন ঠিকানা
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ডা. জহির প্রথমে যোগ দেন ইসলামী আন্দোলন বাংলাদেশে। কিছুদিনের মধ্যেই সেই দল ছাড়িয়ে যুক্ত হন খেলাফত মজলিসে। আর এখন তিনি ১০ দলীয় জোটের প্রার্থী, প্রতীক দেয়ালঘড়ি।
জোট সূত্র জানায়, এই আসনে আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে অধ্যাপক মোস্তাফিজুর রহমানের নাম আলোচনায় ছিল। দলটি জোট থেকে সরে যাওয়ার পরই নতুন করে প্রার্থী খোঁজা শুরু হয়। তখন স্থানীয়ভাবে পরিচিত মুখ হিসেবে ডা. জহির উদ্দিনকেই চূড়ান্ত করা হয়।
সংশ্লিষ্টদের বক্তব্য
সব অভিযোগ অস্বীকার করে ডা. জহির উদ্দিন আহমেদ বলেন, আমি কখনো আওয়ামী লীগের চেয়ারম্যান ছিলাম না। স্বতন্ত্র প্রার্থী হিসেবেই চেয়ারম্যান হয়েছি। এমপি কখনো দলের পদ দিতে পারে না। জেলা কমিটি বা কাউন্সিল ছাড়া পদ বৈধ নয়। আমি কখনো সম্মতি দিইনি। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই তাঁর বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।
জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. নাজমুল আহসান বলেন, জোটের সিদ্ধান্ত অনুযায়ী জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আবদুল কাইউম মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ডা. জহির উদ্দিন আহমেদই পটুয়াখালী-৪ আসনে জোটের প্রার্থী হিসেবে মাঠে থাকছেন। আমরা তাঁকে সহযোগিতা করব।
রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, পটুয়াখালীর চারটি সংসদীয় আসনে মুহাম্মদ আবদুল কাইউমসহ পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এখন বৈধ প্রার্থীদের আগামীকাল বুধবার প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
সর্বাধিক পঠিত
কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …
খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …
জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির
বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …
বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …
বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …
কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও
ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …
মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …
জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা
প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …