কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও

পরকীয়া
ফেনী

ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় তোলপাড় চলছে। ন্যাক্কারজনক এ ঘটনার জন্য ওই শিবির নেতার শাস্তি দাবি করেন এলাকাবাসী। শিবির নেতার নাম ইমাম উদ্দিন, সে গজারিয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

জানা গেছে, দাগনভুইয়া পৌর সভার সাবেক প্যানেল মেয়র ও বাংলাবাজার এলাকার বাসিন্দা জামাত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামাল অস্ত্র মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন, ফেনী কারাগারে আছেন। ওই মামলায় কামালের যাবজ্জীবন সাজা হয়। গ্রেফতার কৃত জামাত শিবিরের নেতাকর্মীদের কারাগারে দেখা শুনার দায়িত্ব পালন করে আসছে কামাল। ২০১৯ সালে নাশকতার মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যায় দাগনভূঁইয়া পূবচন্দ্রপুর মডেল ইউনিয়নের গজারিয়া বাজারের মনু হাফেজের বাড়ির জামাল উদ্দিনের ছেলে শিবির নেতা ইমাম উদ্দিন ইমাম।

তখন জামাত নেতা কামালের সাথে ইমামের সখ্যতা গড়ে উঠে। ইমাম কারাগার থেকে মুক্তি পেয়ে কামালের পরিবারের সাথে দেখা করতে যায়। তখন কামালের স্ত্রীর (২৭) প্রতি ইমামের কুনজর পড়ে। এভাবে আসা যাওয়ার মাধ্যমে উভয়ের মাঝে পরকিয়ার সম্পর্ক গড়ে উঠে। কিছুদিন আগে কামালের বউকে নিয়ে ইমাম বাগিয়ে নিয়ে ঢাকায় চলে যায় বলে পরিবার সুত্র জানায়। এরপর বিয়ে করে ফেনীর বাসায় উঠে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়। এমন ন্যাক্কার জনক কাজে লিপ্ত থাকার অভিযোগে স্থানীয়রা ইমামের শাস্তি দাবি করেন।

আব্দুর রহিম নামে এক স্থানীয় বাসিন্দা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরবর্তীতে ইমামের পরিবার সামাজিক ভাবে বিষয়টি সমাধান করে নিয়েছে। তাই এখন আর কোন সমস্যা নাই বলে তিনি জানান।

পলাতক হওয়ায় এ ব্যপারে ইমাম উদ্দিন ও কামালের স্ত্রীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী ঘটনাটি শুনেছেন বলে তিনি জানান।

সর্বাধিক পঠিত

কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …

খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …

জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির

বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …

বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …

বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …

মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …

জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা

প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …

মোদির বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়েছে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গসহ কয়েকটি প্রদেশের মুখ্যমন্ত্রীগণের আসন্ন বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়েছে। সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ …