৫৪ টাকা শতক সাড়ে ৫ বিঘা জমি কিনেছেন জামায়াতের প্রার্থী সামাদ
৯ হাজার ৭৫৪ টাকায় কিনেছেন সাড়ে পাঁচ বিঘা জমি। যার প্রতি শতকের মূল্য মাত্র ৫৪ টাকা। এটি অবাক করার মতো বিষয় হলেও সত্য। এমন অস্বাভাবিক পানির দামে জমি কিনেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের দলীয় প্রার্থী মোহাম্মদ আব্দুস সামাদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনি গত ২৯ ডিসেম্বর রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সম্পদ বিবরণী (হলফনামা) জমা দিয়েছেন। তাতে স্থাবর সম্পত্তির ঘরে এই তথ্য দিয়েছেন মোহাম্মদ আব্দুস সামাদ। তিনি তার শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স পাস ও পেশা হিসেবে ‘অবসরপ্রাপ্ত চাকরিজীবী’ উল্লেখ করেছেন।
হলফনামার তথ্য অনুযায়ী, আব্দুস সামাদের মোট সম্পদের পরিমাণ দুই কোটি ৬৩ লাখ ৫০ হাজার ২৭৮ টাকা। এরমধ্যে বার্ষিক আয় ১৪ লাখ ৬৪ হাজার ৫৬২ টাকা। স্থাবর সম্পদ রয়েছে এক কোটি ৬৩ লাখ ৯৩ হাজার ৩৮২ টাকা। অস্থাবর সম্পদের মূল্য দেখানো হয়েছে ৮৪ লাখ ৯২ হাজার ৩৩৪ টাকা।
বার্ষিক আয়ের তথ্যে দেখা যায়, বছরে মোট ১৪ লাখ ৬৪ হাজার ৫৬২ টাকা আয় করেন আব্দুস সামাদ। যার মধ্যে ৯ লাখ টাকা ব্যবসা, পাঁচ লাখ ৪৭ হাজার ৩১৩ টাকা বাড়িভাড়া, বন্ড ও শেয়ার থেকে আসে ১৭ হাজার ২৪৯ টাকা। ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্নে দুই কোটি ৫২ লাখ ৭৮ হাজার ৭৮৫ টাকার সম্পত্তি দেখানো হয়েছে। তার বার্ষিক আয় রয়েছে ৩৩ লাখ ৮৭ হাজার ১০ টাকা। এর বিপরীতে তিনি এক লাখ ৪২ হাজার ৯১২ টাকা আয়কর দিয়েছেন।
স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ৬০ লাখ ৪১ হাজার ২২৮ টাকা মূল্যের একটি ছয়তলা ভবন, ৯ হাজার ৭৫৪ টাকা মূল্যের সাড়ে পাঁচ বিঘা (১৭৯.৮ শতক) কৃষি ও অকৃষি জমি এবং এক কোটি তিন লাখ ৪২ হাজার ৪০০ টাকা মূল্যের ৬৪ শতক কৃষি জমি।
আর অস্থাবর সম্পদ হিসেবে হাতে নগদ রয়েছে ২৮ লাখ ৯৯ হাজার ২০৪ টাকা, বন্ড ও কোম্পানির শেয়ার চার লাখ ৯৩ হাজার ১৩০ টাকা, মোটরযান ৩৭ লাখ টাকা, সাড়ে ১২ লাখ টাকা মূল্যের ৫০ ভরি সোনা ও দেড় লাখ টাকার আসবাবপত্র রয়েছে।
আব্দুস সামাদের স্ত্রী ও সন্তানের নামে কোনো স্থাবর-অস্থাবর সম্পত্তি নেই। তার নামে একটি ফৌজদারি মামলা থাকলেও তা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন।
সর্বাধিক পঠিত
কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …
খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …
জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির
বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …
বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …
বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …
কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও
ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …
মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …
জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা
প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …