ইউনিয়ন জামায়াত আমিরের বিরুদ্ধে ওয়ার্ড আমিরের জমি দখলের অভিযোগ
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়ন জামায়াত আমিরের বিরুদ্ধে ওয়ার্ড আমিরের জমি দখলের অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জামায়াতের আমির আছির উদ্দিন কৃষি কাজ করে সঞ্চিত টাকায় গত ২০২২ সালের ১২ মে ২৬৫৩ নং দলিলমূলে বাড়ির পাশের ৭ শতাংশ জমি ক্রয় করেন। সেই জমি নিজ বাড়ি সংলগ্ন হওয়ায় নিজের প্রয়োজনে ব্যবহার করতে নিয়েছেন রাজনৈতিক সহযোদ্ধা ইউনিয়ন জামায়াতের আমির খলিলুর রহমান। পরবর্তিতে তা ফেরত চেয়েও পাননি ওয়ার্ড আমির আছির উদ্দিন। যা নিয়ে জামায়াতের ইউনিয়ন,উপজেলা তথা জেলা পর্যায়ের নেতাকর্মীদের দারস্থ হন। তারা দখলে নেয়া জমি ফেরত দিতে বললেও কোন সুরাহা হয়নি।
অবশেষে স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিদের কাছে বিচার প্রার্থী হলে একাধিকবার বৈঠক হলেও কোন পাত্তা দেননি প্রভাবশালী জামায়াত ইউনিয়ন আমির খলিলুর রহমান। সর্বশেষ গত ১৮ মে জমি উদ্ধারের ব্যবস্থা নিতে ইউনিয়ন আমির খলিলুর রহমানের বিরুদ্ধে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওয়ার্ড আমির আছির উদ্দিন।
জামায়াতের ওয়ার্ড আমির আছির উদ্দিন বলেন, রাজনৈতিক সহকর্মী হিসেবে তাকে জমিটা ব্যবহার করতে দিয়েছিলাম। এখন দেশের পট পরিবর্তন হওয়ায় রাজনৈতিক প্রভাবে আমাকে আমার জমি দখলে দিচ্ছে না। দলের ভাবমূর্তি রক্ষায় এতদিন কোন অভিযোগ করিনি। দলীয় জেলা উপজেলার নেতাদের বলে সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়ে থানায় অভিযোগ করেছি। ইনসাফ প্রতিষ্ঠার নামে এসব নেতা অন্যের সম্পদ জবর দখল করে আত্মসাৎ করে। এমন নেতার কারণে শুধু দলের নয়, জনগণেরও ক্ষতি হয়। তিনি দ্রুত তার জমি ফেরতে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
দূর্গাপুর ইউপি সদস্য গোলাম রব্বানী বলেন, স্থানীয় ভাবে বৈঠকে ওয়ার্ড আমির আছির উদ্দিন দলিলসহ সকল কাগজ সঠিক দেখে জমি ফেরত দিতে বলেছি। কিন্তু ইউনিয়ন আমির তা মানেননি। আমরাও চাই, আছির উদ্দিন তার কষ্টার্জিত সম্পত্তি ফিরে পাক।
অভিযুক্ত ইউনিয়ন আমির খলিলুর রহমান বলেন, আমি জবর-দখল করিনি, তার কাছে কাগজ থাকলেও দখল সূত্রে ওই জমির মালিক আমি। এর বাইরে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে লালমনিরহাট জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু বলেন, বিষয়টি মৌখিকভাবে জানিয়েছিলেন ওয়ার্ড আমির আছির উদ্দিন। ওনাকে কাগজপত্র নিয়ে ডেকেছিলাম, যেহেতু আমি নিজে একজন আইনজীবী। তিনি না আসায় সমাধানের সুযোগ হয়নি। তবে কাগজপত্র দেখে সমাধান করা হবে বলেও জানান তিনি।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুল হক বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সর্বাধিক পঠিত
কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …
খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …
জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির
বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …
বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …
বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …
কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও
ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …
মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …
জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা
প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …