একাত্তর প্রজন্ম ছিল ‘নিকৃষ্টতম প্রজন্ম’: কাজী মোহাম্মদ ইব্রাহিম
একাত্তর প্রজন্ম ছিল ‘নিকৃষ্টতম প্রজন্ম’ বলে মন্তব্য করেছেন ইসলামী বক্তা কাজী মোহাম্মদ ইব্রাহিম। তিনি বলেন, ‘একাত্তর প্রজন্মের মতো খারাপ প্রজন্ম মনে হয় বাংলাদেশের ইতিহাসে ছিলো না। একাত্তর প্রজন্মটা এতো মিথ্যুক, এদের নেতা মিথ্যুক, এদের কর্মী মিথ্যুক, এদের সমর্থক মিথ্যুক, এদের যুদ্ধ মিথ্যা, এদের স্বাধীনতা মিথ্যা, এদের সবকিছু মিথ্যা।’
সম্প্রতি স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ১৯৭১ নিয়ে এই বক্তাকে এমন মন্তব্য করতে শোনা যায়। যা নিয়ে নেট দুনিয়ায় চলছে নানা আলোচনা সমালোচনা।
যেখানে তিনি বলেন, ‘স্বাধীন হয়েছি ৪৭ সালের ১৪ আগস্ট। বাংলাদেশিরাই ৬০ ভাগ যুদ্ধ করেছে পাকিস্তান রাষ্ট্র তৈরি করার জন্য। আর পাঞ্জাবী পাঠানরা করেছে ৪০ ভাগ । আমাদের শেরে বাংলা ফজলুল হকসহ, শেখ মুজিবও ছিল এই আন্দোলনে, সমস্ত আলেম ওলামারা মিলে। অধিকাংশ সংগ্রাম-চেতনা দিয়েছে করা- এই বাংলাদেশিরা। সেটা কি স্বাধীন রাষ্ট্র ছিলো না।’
কাজী মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘তুমি তো জোহর পড়ছোই। এখন আবার কী পড় এটা? তুমি তো জোহর পড়ছো, ফরজ তো পড়ছো। আবার জোহরের নিয়ত, এটা শয়তানি না? তুমি তো আছর পড়ছো, ফরজ তুমি তো পড়ছো, আদায় হয়ে গেছে কিনা? আছর তো পড়ছো, এখন তুমি এক ঘণ্টা পরে সূর্য ডুবো ডুবো এই সময় আবার তুমি কইতোছো আবার আছর পড়বো। এটা কী?। তুমি যে ৪৭-এ স্বাধীন হইলা ৭১ এ আবার পুরোটাই পিলখানার মতো ভারতীয় চক্রান্ত ছিল। পুরোটাই আগরতলা ষড়যন্ত্র মামলা। সঠিক মামলা ছিল। এই দেশ ,এই জাতিকে খুন করেছে ৭১-এ ভারত আর আওয়ামী লীগ মিলে। ঠিক নয় কি? পিলখানা দেখিয়েছে যে, এরা বিদ্রোহ করেছে ডালভাত বিদ্রোহ। শয়তানি কথা।’
এক পর্যায়ে এই আলোচক বলেন, যেগুলো ভারতের বন্ধু এগুলো বাংলাদেশের শত্রু। সাফ কথা। ড. ইউনূস সাহেব-সকল ভারত বন্ধু-বাংলাদেশের জঘন্য শত্রু, এগুলোর বিচার করেন। দরকার হয় বিচারের পরে আমরা ভোল পাল্টাবো। কোনো ভারত বন্ধুকে বাংলাদেশের কোথাও চেয়ারে রাখবো না ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? আমি এটার ঘোষণা দিয়ে গেলাম ইনশাআল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কুল করে দিয়ে গেলাম।
তবে প্রায় একই রকম মন্তব্যযুক্ত তার আরও কিছু ওয়াজের ভিডিও দেখা গেছে ইউটিউবে।
সর্বাধিক পঠিত
কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …
খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …
জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির
বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …
বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …
বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …
কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও
ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …
মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …
জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা
প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …