হাতে ৫০০ টাকা দিয়ে ভোট চাইলেন জামায়াত প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে নির্বাচনী গণসংযোগকালে অর্থ লেনদেনের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, জামায়াত মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. রেজাউল করিম এক বৃদ্ধ মহিলাকে ঘরের সামনে ৫০০ টাকা দিচ্ছেন। এ সময় ঘরের ভেতরে থাকা একজন ভোটারকে উদ্দেশ করে তাকে বলতে শোনা যায়, “এই খালার হাতে ৫০০ টাকা দিছি, এবার দাঁড়ি পাল্লা ভোট দিবেন ইনশাআল্লাহ।”
ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনা শুরু হয়। এ বিষয়ে জানতে চাইলে ড. রেজাউল করিম টাকা দেওয়ার বিষয়টি স্বীকার করেন। ফোনে তিনি বলেন, এক বৃদ্ধ মহিলা তার কাছে টাকা চেয়েছিলেন। মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি সামান্য সহযোগিতা করেছেন। ভোটের বিনিময়ে টাকা দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, তিনি কখনো ভোট কেনার উদ্দেশ্যে টাকা দেননি। আচরণবিধির বিষয়টি সে সময় খেয়াল করা হয়নি বলেও দাবি করেন তিনি।
এদিকে ঘটনাটি নিয়ে অভিযোগ তুলেছেন লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বড় ভাই ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি। তিনি বলেন, নির্বাচনী গণসংযোগের সময় টাকা দিয়ে ভোটারকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে, যা সরাসরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। তিনি এ ঘটনায় রিটার্নিং কর্মকর্তার হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা এস এম মেহেদী হাসান বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তা যাচাই-বাছাই করে নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদসূত্র
সর্বাধিক পঠিত
কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …
খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …
জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির
বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …
বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …
বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …
কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও
ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …
মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …
জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা
প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …