শিবগঞ্জে জামায়াতকর্মীদের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ, ভিডিও ভাইরাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগমুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জামায়াতকর্মীদের বিরুদ্ধে সাধারণ ভোটারদের টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ উঠেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের চাকলা গ্রামের ডুবনিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

দাইপুখুরিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির সদস্যসচিব আতিকুল ইসলাম জুয়েল অভিযোগ করেন, জামায়াতকর্মী আলহাজ্ব মোস্তাকিম ও তার সহযোগীরা গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের টাকা দিচ্ছিলেন। তিনি জানান, জনৈক সাবানের বাড়িতে টাকা দেওয়ার সময় স্থানীয় জনতা মোস্তাকিম ও মনিরুল নামের দুইজনকে হাতেনাতে আটক করে। তবে টাকার ব্যাগসহ অন্যরা সটকে পড়ে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আটক ব্যক্তিদের সঙ্গে স্থানীয় জনতার উত্তপ্ত বাক্যবিনিময় ও ধস্তাধস্তি হচ্ছে। পরবর্তীতে ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে স্থানীয়রা তাদের ছেড়ে দেয় বলে জানিয়েছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম।

 

ভোট কেনার অভিযোগ অস্বীকার করেছেন শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম। তিনি বলেন, আমাদের কর্মীদের ভোট কেনার প্রশ্নই ওঠে না। আমাদের কর্মীদের চা খাওয়ার টাকা দেওয়ারই সামর্থ্য নেই। বিষয়টি আমরা গুরুত্বের সাথে খোঁজ নিয়ে দেখছি।

 

অভিযুক্ত আলহাজ্ব মোস্তাকিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ জানান, ভোট কেনাবেচা সংক্রান্ত কোনো লিখিত বা মৌখিক অভিযোগ এখনো আমাদের কাছে আসেনি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বাধিক পঠিত

কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …

খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …

জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির

বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …

বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …

বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …

কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও

ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …

মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …

জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা

প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …